সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তখনও বোধহয় হোটেলের অন্দরে আগুনের আতঙ্ক ছড়ায়নি। টলিপাড়ার তিন কন্যা বেরিয়ে পড়েছিলেন রাতের শিকাগো দেখতে। ৪৪তম নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে গিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার ফাঁকেই শিকাগোর নাইটক্লাবে চুটিয়ে পার্টি করেছেন। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।

প্রতিবছর এই বঙ্গ সম্মেলন হয়। এবারে ৪, ৫ ও ৬ জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রায় গোটা টলিউড উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীল, মমতা শঙ্কর থেকে অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, সকলেই যোগ দিয়েছিলেন। পুরস্কার বিতরণ, নাচ-গান, আড্ডা সবই হয়। এরই মাঝে নাইটক্লাবে পৌঁছে গিয়েছিলেন শ্রাবন্তী-সোহিনী-স্বস্তিকা।
[আরও পড়ুন: ‘কল্কি’ ঝড়ের গতি কমতেই বড়পর্দায় ‘অউরো মে কাহা দম থা’, প্রকাশ্যে নতুন মুক্তির তারিখ]
সেলফি মোডে ভিডিওটি তুলেছেন শ্রাবন্তী। তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন স্বস্তিকা। আর স্বস্তিকার পিছনে সোহিনী। ক্লাবে তখন মায়াবী আলোর মোহ। আর সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে মিউজিক। টলিপাড়ার তিন কন্যাই উপভোগ করছিলেন এই মুহূর্ত। শ্রাবন্তীকে জড়িয়ে ধরে চুমুও খান স্বস্তিকা।
View this post on Instagram
এদিকে শিকাগোর যে হোটেলে টলিউডের তারকারা ছিলেন, শনিবার ভোর রাতে সেখানে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন হোটেল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। টলিউড তারকাদের পাশাপাশি বিদেশি অতিথিদেরও বাইরে বেরিয়ে যেতে বলা হয়। বিপদ বুঝে টলিউডের তারকারাও বাইরে বেরিয়ে আসেন। প্রায় এক ঘণ্টা তাঁদের বাইরে থাকতে হয়। তার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অতিথিদের আবারও হোটেলের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
View this post on Instagram
[আরও পড়ুন: ক্যানসার চিকিৎসার ক্ষত সারা শরীরে! ‘কী দেখতে পাচ্ছেন?’ ছবি পোস্ট করে প্রশ্ন হিনার ]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক