Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Dhurandhar

‘মুসলিমদের হিংস্র দেখিয়েছে ধুরন্ধর’, পরিচালক আদিত্যকে ‘হিন্দুত্ববাদী’ বলে তোপ স্বরা ভাস্করের মায়ের

রণবীর সিংয়ের ব্লকবাস্টার 'ধুরন্ধর' ছবিতে ক্ষিপ্ত স্বরা ভাস্করের মা। আদিত্য ধর পরিচালিত সিনেমাকে 'হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা'র তকমা দিয়ে কী বললেন ইরা ভাস্কর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৯:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৯:১৩

options
link
‘মুসলিমদের হিংস্র দেখিয়েছে ধুরন্ধর’, পরিচালক আদিত্যকে ‘হিন্দুত্ববাদী’ বলে তোপ স্বরা ভাস্করের মায়ের zoom
রণবীর সিংয়ের ব্লকবাস্টার 'ধুরন্ধর' ছবিতে ক্ষিপ্ত স্বরা ভাস্করের মা। ছবি- সংগৃহীত

গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ (Dhurandhar) নতুন বছরেও রমরমিয়ে চলছে। রিলিজের দু’ মাসের মধ্যেই বক্স অফিসে যে ‘খেল’ দেখিয়েছেন আদিত্য-রণবীর জুটি, তাতে বলিউডের খান-কাপুর তো বটেই, এমনকী একাধিক দক্ষিণী সিনেমার আন্তর্জাতিক রেকর্ডও ধুলিস্যাৎ করে দিয়েছে। এবার ট্রেলার দেখে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর অপেক্ষায় দর্শক। আগামী ১৯ মার্চ রিলিজের আশায় যেখানে দর্শকমহল উত্তেজনায় ফুটছে, তখন এমন আবহে আদিত্য ধর পরিচালিত সিনেমাকে ‘হিন্দুত্ববাদী অ্যাজেন্ডা’র তকমা দিয়ে তোপ দাগলেন স্বরা ভাস্করের মা ইরা ভাস্কর।

“সিনেমায় শুধুমাত্র মুসলিম সম্প্রদায় এবং পাকিস্তানকে হিংস্রভাবে তুলে ধরা হয়েছে। বক্স অফিসে কোটি কোটি টাকা আয়ও করেছে এই সিনেমা। আর ধুরন্ধর এমন একজন পরিচালক বানিয়েছেন, যিনি হিন্দুত্ববাদের মতাদর্শে বিশ্বাসী। যদিও আদিত্য ধর পরিচালক হিসেবে দক্ষ এবং সিনেমাশৈলীতেও তার ছাপ রেখেছেন। কিন্তু ছবিতে যেভাবে হিংসার প্রচার করা হয়েছে, যেন শুধু মুসলিমরাই হিংস্র হয়। যেন পাকিস্তান অত্যন্ত সহিংস একটা রাষ্ট্র।…” 

Ranveer Singh Dhurandhar 2: The Revenge trailer out
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ট্রেলারে ‘হামজা’ রণবীর সিং। ছবি- সংগৃহীত

ইরা নিজেও ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি সমাজকর্মী তথা লেখক হর্ষ মন্দারের ইউটিউব চ্যানেল ‘কারওয়ান-এ-মহব্বত’-এ এসেছিলেন তিনি। সেখানেই ‘ধুরন্ধর’কে পক্ষপাতদুষ্ট বলে সমালোচনা করেন স্বরা ভাস্করের মা। শুধু তাই নয়, তিনি প্রশ্ন তুলেছেন সিনেমার আদর্শগত বার্তা নিয়েও। ইরা ভাস্করের কথায়, “সম্প্রতি ‘ধুরন্ধর’ মারাত্মক বাণিজ্যিক সাফল্য পেয়েছে। তো এই ছবিটিরই উদাহরণ দিই। সিনেমায় শুধুমাত্র মুসলিম সম্প্রদায় এবং পাকিস্তানকে হিংস্রভাবে তুলে ধরা হয়েছে। বক্স অফিসে কোটি কোটি টাকা আয়ও করেছে এই সিনেমা। আর ধুরন্ধর এমন একজন পরিচালক বানিয়েছেন, যিনি হিন্দুত্ববাদের মতাদর্শে বিশ্বাসী। যদিও আদিত্য ধর পরিচালক হিসেবে দক্ষ এবং সিনেমাশৈলীতেও তার ছাপ রেখেছেন। কিন্তু ছবিতে যেভাবে হিংসার প্রচার করা হয়েছে, যেন শুধু মুসলিমরাই হিংস্র হয়। যেন পাকিস্তান অত্যন্ত সহিংস একটা রাষ্ট্র। এই ছবিতে আপনি কোনও ‘সাধারণ’ মুসলিম চরিত্র দেখতে পাবেন না, যাঁদের দেখানো হয়েছে, তাঁরা হয় সন্ত্রাসবাদী নয় তো গ্যাংস্টার।” এখানেই অবশ্য থামেননি ইরা ভাস্কর!

Advertisement

স্বরার মা সুর চড়িয়ে বলছেন, “বলা হচ্ছে, এটা নাকি সত্য ঘটনা অবলম্বনে তৈরি এক কল্পকাহিনি। কিন্তু এই ধরণের সিনেমাগুলোয় সবসময়েই বেছে বেছে নির্দিষ্ট কিছু ঘটনা দেখানো হয়, যাতে সেই নির্দিষ্ট আদর্শকে সমর্থন করা যায়।” উল্লেখ্য, ২০২৩ সালে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা ভাস্কর। হিন্দু হয়ে ইসলামম ধর্মাবলম্বী পাত্রকে বিয়ে করায় সেসময়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি অভিনেত্রীকে। এমনকী কন্যার নামকরণ নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার ‘ধুরন্ধর’কে পাকিস্তান বিরোধী বলে তোপ দাগলেন স্বরার মা ইরা ভাস্কর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.