প্রায় তিন দশকের বেশি অভিনয় কেরিয়ারে ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি। সিনেমার পাশাপাশি সিরিজেও তাঁর জুড়ি মেলা ভার। ১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের পর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ। ইন্ডাস্ট্রির তাবড় তারকাদের সঙ্গে জুটি বেঁধে সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কেরিয়ারের গোড়াতেই মা হওয়ার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সে প্রথম সন্তান দত্তক নেন।
এই সাহসী পদক্ষেপ প্রশংসিত হলেও আচমকা ভোলবদল ম্যানেজারের! তাঁর প্রতিন্ধিত্ব করা বন্ধ করে দেন। শুধু তাই নয়, সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনয়েও আর সুযোগ পাবেন না! হ্যাঁ, তিনি আর কেউ নন, অভিনেত্রী ও প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গকন্যা সুস্মিতা অতীতের সেই ভয়ংকর অভিজ্ঞতা ভাগ করে নেন।
আরও পড়ুন:
স্মৃতির সরণিতে হেঁটে সুস্মিতা বলেন, “আমার ম্যানেজার পালিয়ে গিয়েছিল। সে বলেছিল, তুমি তোমার কেরিয়ার নিয়ে একদম সিরিয়াস নও। আর আমি ২৪ বছরের একজন মাকে রিপ্রেজেন্ট করতে পারব না। আপনি আর কখনও কাজও পাবেন না। চলে যাওয়ার পর মনে হয়েছিল, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর সত্যি বলতে, মা হওয়ার পরই আমি আমার জীবনের সেরা হিট ছবিগুলো দর্শককে উপহার দিয়েছি।”

সুস্মিতার প্রথম দত্তক নেওয়া কন্যা সন্তান রেনে। মাতৃত্বের স্বাদ আস্বাদন করতেই সুসের বিরোধীতা করেছিলেন মহিলাদেরই একাংশ। যদিও সময়ের সঙ্গে পরিস্থিতি ধীরে ধীরে বদলেছে বলেই মনে করেন সুস্মিতা। মা হওয়ার লড়াইটা মোটেই সহজ ছিল না। সেই প্রেক্ষিতে সুসের সংযোজন, “যাঁরা আমার বিরোধীতা করেছিলেন তাঁদেরকে স্পষ্ট বলেছিলাম, এগুলো আপনাদের তৈরি করা নিয়ম। আমি মানতে বাধ্য নই। আমি একজন স্বনির্ভর নারী। আমার কোনও গডফাদার ছিল না। ইন্ডাস্ট্রিতে কেউ আমাকে প্ল্যাটফর্ম গড়ে দেয়নি। সবকিছু আমি নিজের চেষ্টায় অর্জন করেছি। তাই আপনাদের নিয়ম আমার ওপর কোনওভাবেই প্রযোজ্য নয়। নিজের নিয়মই আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমার মা হওয়ার বাসনা জেগেছিল। আমি আমার সন্তানের যত্ন করেছি। সবচেয়ে সুন্দর শৈশব উপহার দিয়েছি। সেই সময় এটাই সঠিক সিদ্ধান্ত ছিল বলেই আমার দৃঢ় বিশ্বাস। অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সফল হয়েছি।”

২০০০ সালে রেনেকে দত্তক নেওয়ার পর ২০১০-এ ছোট মেয়ে আলিসাহ সেনকেও দত্তক নেন সুস্মিতা। মা হওয়ার পর মুক্তি পায় সুস্মিতা অভিনীত হিট মুভি ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া’ সহ আরও বেশ কিছু ছবি। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আর্যা’ সিরিজের মাধ্যমে ওয়েবে গ্র্যান্ড কামব্যাক সুসের। সিরিজটির প্রথম সিজন আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা ড্রামা সিরিজ বিভাগে মনোনয়নও পেয়েছিল। এরপর ‘তালি’ সিরিজে রূপান্তরকামী গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করে ব্যাপক সাড়া ফেলেছিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রতিশ্রুতি পূরণে বড় পদক্ষেপ, ৪ জেলায় মেডিক্যাল কলেজ তৈরিতে তোড়জোড় শুরু স্বাস্থ্য দপ্তরের
-
রোনাল্ডোর স্বার্থপরতার জন্যই চাপে পর্তুগাল! তোপ প্রাক্তনীদের, কী সাফাই ‘কোণঠাসা’ কোচের?
-
রাতভর বিশ্বকাপের ম্যাচে চোখ, ড্রাই আই সিন্ড্রোম রুখতে ফুটবলপ্রেমীদের কী পরামর্শ চিকিৎসকের?
-
‘কাটমানির টাকা ওই অ্যাকাউন্টে নেই কী গ্যারান্টি?’, অরূপের চিঠিকে সমর্থন বিরোধী দলনেতা ঋতব্রতর
-
‘কালো জাদু করত’, পরিচারিকাকে ব্যাট পেটা, কুপিয়ে ‘খুন’ করে দাবি চিকিৎসকের!