Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Sushant Singh Rajput Death Case

‘সুশান্তের কাছে গোপন তথ্য ছিল’, রিয়া ক্লিন চিট পাওয়ার পর ফের বিস্ফোরক বোন শ্বেতা

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তির বিস্ফোরক অভিযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৬:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৬:০২

options
link
‘সুশান্তের কাছে গোপন তথ্য ছিল’, রিয়া ক্লিন চিট পাওয়ার পর ফের বিস্ফোরক বোন শ্বেতা zoom
শ্বেতা সিং কীর্তির বিস্ফোরক অভিযোগ
Advertisement

২০২০ সালের ১৪ জুন, বলিউডের তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় (Sushant Singh Rajput Death Case) তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। সুশান্তের অনুগামীরা আজও বিশ্বাস করতে নারাজ, তিনি আত্মহত্যা করেছেন। অভিনেতার মৃত্যুর পর বারবার অভিযোগের আঙুল উঠেছে বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে। পরিবারের তরফেও দাবি করা হয়েছিল সুশান্ত আত্মহত্যা করেননি। দেখতে দেখতে ছ’বছর অতিক্রান্ত। ক্লিন চিট পেয়েছেন রিয়া। কিন্তু, পরিবারের অভিযোগ আজও সুশান্তের মৃত্যুর প্রকৃত কারণ অধরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তির বিস্ফোরক অভিযোগ, ওঁর কাছে কিছু বিশেষ তথ্য ছিল। মানসিকভাবে বিপর্যস্ত ছিল।

সেই সাক্ষাৎকারে শ্বেতা জানান, জ্যোতিষীও বলেছেন, সুশান্তের মৃত্যু ষড়যন্ত্র। তাঁর কথায়, “ছ’বছর কেটে গেল। কিন্তু, আমরা আজও জানি না সেদিন ঠিক কী ঘটেছিল। ও তো কোনওদিন ঘরের দরজা বন্ধ করে না। কিন্তু, ঘটনার দিন ঘর ভিতর থেকে বন্ধ ছিল। তড়িঘড়ি মৃতদেহ কেন দাহ করা হল? এমন অনেক প্রশ্নের উত্তরের অপেক্ষায় রয়েছি। ওঁর ম্যানেজার দিশার মৃত্যুর ঘটনায় ও মারাত্মক বিচলিত হয়ে পড়েছিল। সবসময় বলত ওঁরা আমাকে ছাড়বে না। আমার তো মনে হয় ওঁর কাছে এমন কিছু তথ্য ছিল যা বলতে চাইত। কিন্তু, বলিউড নিয়ে কিছু বলতে চেয়েছিল কিনা সেটা জানি না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Sushant Singh Rajput death case
সুশান্তের বোন শ্বেতা

সিবিআইয়ের উপর ক্ষোভ উগরে দিয়ে শ্বেতা সাফ জানিয়েছেন, ‘ক্লোজার’ রিপোর্টের আর কোনো ব্যাখ্যা চান না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে বলেন, “এখন আমাদের সিবিআইয়ের কাছ থেকে কোনও ক্লোজার দরকার নেই। আমরা জানি কী ঘটেছিল। ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা তো জানি সেদিন কী ঘটেছিল। এখন আমরা কী করব? যখন আমরা জানি যে ফাউল প্লে হয়েছিল, তখন এই ক্ষতটা নিয়েই বাঁচব নাকি সুশান্তের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি নিয়ে?”

সুশান্তের মৃত্যুর সময় ক্যালিফোর্নিয়ায় ছিলেন শ্বেতা। করোনা পরিস্থিতির কারণে ভারতে এসে ভাইয়ের শেষযাত্রাতেও উপস্থিত থাকতে পারেননি। এদিকে পাটনায় যখন অভিনেতার চিতাভস্ম বিসর্জনের জন্য রাখা হচ্ছিল তখন তিনি নিজের ঘরে ভাইয়ের উপস্থিতি অনুভব করেছিলেন। সেরাতের কথা স্মরণ করে শ্বেতার সংযোজন, “ওইদিন রাতে আমি ভাইকে খুব কাছে থেকে অনুভব করেছি। মনে হল আমাকে জড়িয়ে ধরল, চুমু খেল, ওঁর শরীরের গন্ধ অনুভব করেছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.