Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৯ জুন ২০২৬
Batwara 1947 Teaser

ধর্মের নামে মনুষ্যত্বের খুন! দেশভাগের ‘রক্তাক্ত’ যন্ত্রণা উসকাল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’-এর ঝলক

তেইশ সালে 'গদর ২' সিনেমার গগনচুম্বী সাফল্যের পরই জানা গিয়েছিল যে সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক 'পারফেকশনিস্ট'। তখন থেকেই 'বাটোয়ারা ১৯৪৭' ছবির ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা। বৃহস্পতিবার শেষমেশ প্রকাশ্যে এল টিজার। 'বিপ্লবী' অবতারে কেমন কামাল দেখালেন সানি দেওল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৪:১৮

options
link
ধর্মের নামে মনুষ্যত্বের খুন! দেশভাগের ‘রক্তাক্ত’ যন্ত্রণা উসকাল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’-এর ঝলক zoom
রক্তাক্ত অগ্নিগর্ভ ঝলকই ফুটে উঠল 'বাটোয়ারা ১৯৪৭'-এর টিজারে।

সাম্প্রতিককালে ‘বর্ডার ২’ সিনেমার হাত ধরে পর্দায় দেশপ্রেমের জয়গান গেয়েছিলেন সানি দেওল। এবার ফের একবার দেশপ্রেমের গাঁথা নিয়ে পর্দায় ‘বিপ্লবী’ অবতারে আগুন ঝরাতে চলেছেন অভিনেতা। সঙ্গী আমির খান। তেইশ সালে ‘গদর ২’ সিনেমার গগনচুম্বী সাফল্যের পরই জানা গিয়েছিল যে সানির সঙ্গে জুটি বেঁধে নতুন দেশাত্মবোধক গাঁথা উপহার দিতে চলেছেন প্রযোজক ‘পারফেকশনিস্ট’। তখন থেকেই ‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা। বৃহস্পতিবার শেষমেশ প্রকাশ্যে এল টিজার (Batwara 1947 Teaser)।

দু’শো বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত মুলুক যখন ধর্মের নামে ভাগ হয়, তখন ছিন্নমূল, উদ্বাস্তুদের উপর কীরকম নির্মম অত্যাচার চলেছিল, সেই রক্তাক্ত অগ্নিগর্ভ ঝলকই ফুটে উঠল ‘বাটোয়ারা ১৯৪৭’-এর টিজারে। যা কিনা আবারও উসকে দিল দেশভাগের যন্ত্রণাকে।

Sunny Deol in the teaser poster of Aamir Khan-backed 'Batwara 1947'.
‘বাটোয়ারা ১৯৪৭’ ছবির ঝলকে সানি দেওল।

সম্প্রতি নতুন সিনেমার ঝলকে মশাল হাতে বিপ্লবী অবতারে উন্মাদনার পারদ চড়িয়েছিলেন সানি দেওল। এবার ‘বাটোয়ারা ১৯৪৭’-এর পয়লা ঝলকে ধর্মের নামে হত্যালীলা চালানো সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বাললেন। দু’শো বছরের ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত মুলুক যখন ধর্মের নামে ভাগ হয়, তখন ছিন্নমূল, উদ্বাস্তুদের উপর কীরকম নির্মম অত্যাচার চলেছিল, সেই রক্তাক্ত অগ্নিগর্ভ ঝলকই ফুটে উঠল ‘বাটোয়ারা ১৯৪৭’-এর টিজারে। যা কিনা আবারও উসকে দিল দেশভাগের যন্ত্রণাকে। সিনেদুনিয়ার পর্দায় এযাবৎকাল বহুবার দেশভাগের প্রেক্ষাপট ফুটে উঠেছে। সেখানে আমির খান প্রযোজিত তথা সানি দেওল অভিনীত ‘বাটোয়ারা ১৯৪৭’ কতটা ভিন্ন স্বাদ দেয়? নজর থাকবে সেদিকে। টিজারে সানির পাশাপাশি নজর কাড়লেন শাবানা আজমি, প্রীতি জিন্টারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ‘বাটোয়ারা ১৯৪৭’ নামে বহু প্রতীক্ষিত এই পিরিয়ড ড্রামা পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনায় আমির খান প্রোডাকশনস। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল, অভিমন্যু সিং, খুশি হাজারে-সহ একঝাঁক তারকা। গোড়ার দিকে সিনেমার নাম ‘লাহোর ১৯৪৭’ রাখা হয়। পরে যদিও ছবির নাম বদল হয়। গত ৯ জুন ‘বাটোয়ারা ১৯৪৭’ নামে প্রকাশ্যে আসে সিনেমার পয়লা ঝলক। পাশাপাশি সিনেমামুক্তির দিনক্ষণও প্রকাশ্যে আসে। স্বাধীনতা দিবসের আবহে চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পাবে সানি দেওলের এই দেশাত্মবোধক ছবি। উল্লেখ্য, ওই একই দিনে মুক্তি পাওয়ার কথা ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’-এর। সুতরাং বক্স অফিস যুদ্ধে কার গ্রাফ কোথায় থাকে? নজর থাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.