Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Sunny Deol

‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে কার্টুন মোডে সানি! ভাইরাল সুপারস্টারের ‘পাপা হু পাপা’র ভিডিও

'বাটওয়ারা ১৯৪৭' প্রচারের ফাঁকে সানি দেওলের মুখে আইকনিক সংলাপ 'পাপা হু পাপা'।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২৬, ১৮:৩১

options
link
‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে কার্টুন মোডে সানি! ভাইরাল সুপারস্টারের ‘পাপা হু পাপা’র ভিডিও zoom
প্রচারের ফাঁকে আইকনিক সংলাপ
Advertisement

স্বাধীনতা দিবসের আবহে বড় পর্দায় মুক্তি পেল ‘বাটওয়ারা ১৯৪৭’। তার আগে দেশের বিভিন্নপ্রান্তে সিনেমার প্রচার সেরেছেন সানি দেওল (Sunny Deol)। পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে একটানা ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে সদাহাস্য সানিকে পেয়ে খুশিতে ডগমগ সানিভক্তরা। সিনেমা মুক্তির দিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যে শহরগুলো ঘুরে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচার সেরেছেন তার মধ্যে অন্যতম কলকাতা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি কলকাতা সফরেরই অংশ।

যেখানে ভক্তের আবদারে ফের সানি দেওয়লের কণ্ঠে শোনা গেল অ্যানিমেটেড কার্টুন সিরিজ ‘ওজি অ্যান্ড দ্যা ককরোচেস’- এর সেই আইকনিক লাইন, ‘পাপা হু পাপা।’ সুপারস্টার সানিই এই সিরিজের কণ্ঠ দিয়েছিলেন। তাই ভক্তরা প্রিয় নায়ককে কাছে পেয়ে সামনাসামনি সেই সংলাপ শোনার আবদার করেন। অনুরাগীদেরও নিরাশ করেননি সানি।

Advertisement

একগাল হেসে তিনি বলেন, নিজে এখনও সেই দৃশ্য দেখেননি। তবে ভক্তের ইচ্ছেপূরণ করবেন। নিজস্ব স্টাইলে যে মুহূর্তে সানি বললেন ‘পাপা হু পাপা’ করতালিতে ফেটে পড়ছিল অনুষ্ঠানস্থল। সোশাল মিডিয়ায় দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে এই বিশেষ মুহূর্ত। যা দেখে আবেগতাড়িত হয়ে পড়ছেন অভিনেতার অনুগামীরা। 

Sunny Deol goes viral with his iconic ‘Papa Hu Papa’ dialogue during ‘Batwara 1947’ promotion
‘বাটওয়ারা ১৯৪৭’

‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারের মাঝে যেন তৈরি হয়েছিল এক নস্ট্যালজিক মুহূর্ত। সেদিন ঠিক কী ঘটেছিল? মঞ্চে যখন সানি নিজের বক্তৃতা রাখছেন তখন এক ভক্ত বলে ওঠেন, “ওজি অ্যান্ড দ্যা ককরোচেস’র ওয়ে ম্যায় পাপা হু দুনিয়া কা পাপা যেখানে আপনার কণ্ঠস্বর শোনা গিয়েছিল আজ একবার আমাদের সামনে একবার লাইনটা বলুন।” 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samagya (@samagya_entertainment)

ভক্তের ভালোবাসায় আপ্লুত অভিনেতা। মুচকি হেসে বলেন,”আমি তো নিজেই এটা দেখে উঠতে পারিনি। তবে তুমি যখন বলছ তখন আমাকে তো চেষ্টা করতেই হবে।” এরপরই স্বমহিমায় নিজস্ব স্টাইলে হিন্দি আর পাঞ্জাবি ভাষার মিশেলে সংলাপটি বলেন। অতঃপর করতালি আর উচ্ছ্বাসে ফেটে পড়ে অডিটোরিয়াম।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.