Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Govinda-Sunita Ahuja

মারাঠি অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’ গোবিন্দার! অভিনেতা ঘরনি সুনীতা বললেন…

১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৫, ১৬:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৩, ২০২৫, ১৬:২৩

options
link
মারাঠি অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’ গোবিন্দার! অভিনেতা ঘরনি সুনীতা বললেন… zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাম্পত্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি! আর তাতেই ছারখার সংসার। বলিপাড়ায় গুঞ্জন, মারাঠি অভিনেত্রীর সঙ্গে ‘পরকীয়া’য় জড়ানোর পরই নাকি সুনীতার সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য উষ্ণতা হারিয়েছে। স্বামীর পরকীয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন গোবিন্দা ঘরনি সুনীতা।

একটি পডকাস্টে এই বিষয়ে মুখ খোলেন সুনীতা। তিনি বলেন, “আমি বহুবার সংবাদমাধ্যমে বলেছি, মারাঠি অভিনেত্রীর কথা শুনেছি। কিন্তু আমি কিছু ঘোষণা করিনি। আমি কখনও ওঁদের একসঙ্গে দেখিনি বা হাতেনাতে ধরতেও পারিনি।” তিনি আরও বলেন, “গোবিন্দার এখন এসব করার সময় নয়। বরং পরিবারের দিকে আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। ছেলেমেয়ের কেরিয়ার নিয়ে ভাবার সময়। কিন্তু এই সময়েও নানা গুজব শুনি। এখনও পর্যন্ত এই বিষয়ে আমি একটি কথাও বলিনি। কিছু বিশ্বাস করবেন না। আমি সংবাদমাধ্যমকে জানিয়েছি, আমি সবসময় সত্যি বলব। আমি কখনও মিথ্য়া কথা বলি না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই ১৯৮৮ সালে মেয়ে টিনার জন্ম হয়। পরে তাঁদের সংসারে ছেলে যশবর্ধন আসে। সুনীতা মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় সুখী পরিবারের ছবি পোস্ট করেন। তবে গোবিন্দার পায়ে যখন গুলি লাগে, ঠিক তার আগেই নাকি সুনীতা আহুজা নিজে ডিভোর্সের মামলা দায়ের করেছিলেন। তাঁদের আইনজীবী ললিত বিন্দাল অবশ্য তাঁদের নিয়ে বরাবর আত্মবিশ্বাসী। বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’-এর দীর্ঘদিনের পারিবারিক বন্ধুও তিনি। ললিত এক বলিউড সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেন যে, “সুনীতা এবং গোবিন্দা ডিভোর্স মামলা দায়ের করেছেন। তবে ওঁদের সম্পর্ক এখনও অটুট। আর ওঁরা একসঙ্গেই আজীবন থাকবেন।” সুনীতার গলাতেও বারবারই শোনা গিয়েছে বিচ্ছেদের উলটো সুর। 

চলতি বছরের গোড়া থেকেই গোবিন্দা-সুনীতার ডিভোর্সের গুঞ্জন বলিপাড়ায়। সম্প্রতি গোবিন্দাপত্নীর ভ্লগ থেকেই সেই বিতর্কের স্ফুলিঙ্গ আবারও জ্বলে উঠেছে। মন্দিরের বারান্দায় বসে দাম্পত্যযন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন সুনীতা আহুজা। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে নাকি বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। আদৌ কি তাই? স্ত্রীকে পাশে নিয়েই গণপতি পুজোর আসরে তার জবাব দিয়েছিলেন গোবিন্দা। করবা চৌথে শত্তুরের মুখে ছাই দিয়ে বউকে সোনায় মুড়ে দিয়েছেন গোবিন্দা। পেল্লাই আকৃতির গয়না পেয়ে বেজায় খুশি হন সুনীতাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.