রিয়ালিটি শোয়ের মঞ্চে কম-বেশি অনভিপ্রেত ঘটনা দেখে অভ্যস্ত দর্শক। অনেকসময় নানাবিধ কারণে সংশ্লিষ্ট রিয়ালিটি শো ঘিরে তৈরি হয় বিতর্ক। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে ‘লকআপ সিজন ২’ (Lock Upp Season 2)। রিয়ালিটি শোয়ের সপ্তম দিনে খাবারের গুণগত মান নিয়ে রেগে কাঁই গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা। শোয়ে দেওয়া খাবার এতটাই জঘন্য যে ক্ষুব্ধ সুনীতা (Sunita Ahuja) খাবার খেতে অস্বীকার করেন।
মাত্রাতিরিক্ত রাগের বশবর্তী হয়ে অশালীন ভাষাও ব্যবহার করেন গোবিন্দা ঘরনি। ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন করেছেন, “এখন কি আমাদের খাবারের জন্য ভিক্ষা করতে হবে?” সুনীতার সঙ্গে আরও কয়েকজন প্রতিযোগীও খাবার খাননি। তাঁদের উদ্দেশে সুনীতা সুর চড়িয়ে বলেন, “সবাই আমার সঙ্গে দাঁড়াও। আমার বাচ্চারাও না খেয়ে আছে। এই স্যুপের স্বাদ গোমূত্রের মতো। এর সঙ্গে যেন আরও বাজে কিছু মেশানো হয়েছে।”
আরও পড়ুন:

আরও একধাপ এগিয়ে সুনীতার বক্তব্য, “আমি শান্ত আছি বলে এটা ভেবো না তোমরা ফুটেজের জন্য যা খুশি করবে। আমি আজই এই শো ছেড়ে চলে যেতে চাই। এক মুহূর্তও থাকতে চাই না। চি চি আমাকে বলেছিল, যেও না। যখনই ওঁর কথা শুনিনি তখনই পরে অনুতাপ করতে হয়েছে।”

প্রতিযোগীদের জানানো হয়, সঠিকভাবে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই তারা প্রাতঃরাশ পাবেন। কিন্তু সুনীতা সেই প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার করেন। কাঁদতে কাঁদতে জানান, তিনি এই শো ছেড়ে দিতে চান। তিনি বলেন, “আমি অসুস্থ হয়ে পড়ব। তখনই হয়তো আমাকে এই শো থেকে বের করে নিয়ে যাবে। ওরা কি আমাদের আবর্জনা মনে করে?”
View this post on Instagram
তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন অভিনেতা রাম কাপুর। সঞ্চালক রীতেশের কাছে নিজের কষ্টের কথা জানান এবং কান্নায় ভেঙে পড়েন সুনীতা। শো ছেড়ে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি জানান। রীতেশ তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন, পরে এবিষয়ে কথা বলবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সুনিধির কণ্ঠে গান আর রুদ্ধশ্বাস সাসপেন্স, ডার্ক-থ্রিলারে প্রথমবার জুটিতে অনিন্দিতা-রণজয়
-
মহাকরণে প্রথমবার পালিত শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর
-
শেষপর্যন্ত মানবাধিকার আদালতে হার! শীঘ্রই প্রত্যর্পণ ঋণখেলাপি নীরব মোদির?
-
রামমন্দিরের চুরির টাকায় ভাইয়ের বিয়ে, ছিলেন সমাজসেবাতেও! অভিযুক্তর বাড়িতে ‘গুপ্তধন’
-
ভাঙা কাঁধ নিয়ে মারাদোনার আর্জেন্টিনাকে বিশ্বজয়ী করেন ‘বিস্মৃত নায়ক’ হোসে ব্রাউন