সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ শেষ হতে চললেও এই বছরের সবথেকে চর্চিত বিবাহবিচ্ছেদের গুঞ্জন এখনও থামেনি। বরং তা আরও বাড়ছে। আর সেই বিচ্ছেদের জল্পনা আর কাউকে নিয়ে নয়, তাঁরা হলেন বলিউডের অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja-Govinda)। যদিও সেই বিবাহবিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলেছিলেন সুনীতা। এবার এক সাক্ষাৎকারে তা নিয়ে মুখ খুললেন তিনি।
এই বছরটা কেমন গিয়েছে তা নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সুনীতা বলেন, “এই বছরটা আমার জন্য একেবারেই ভালো কাটেনি। সারা বছর শুধু গোবিন্দার পরকীয়া নিয়ে নানা আলোচনা শুনেছি। তবে আমি এটুকু বলতে পারি গোবিন্দার এই পরকীয়া যার সঙ্গে তিনি অভিনেত্রী নন। তিনি ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। ও কোনওভাবেই গোবিন্দাকে ভালোভাসেনা। ভালোবাসে শুধু ওর টাকাকে। আমি চাইনা ২০২৬ সালটাও আমাদের বিয়ে ভাঙার গুঞ্জনেই কাটুক। আমি চাই নতুন বছরটা আমাদের কাছে ভালো কিছু নিয়ে আসুক।
সুনীতা-গোবিন্দার বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরাল হয় যখন সুনীতা তাঁর পছন্দের জায়গা মহালক্ষ্মী মন্দিরে পুজো দিতে গিয়ে একটি ভ্লগ বানান। সেখানে অঝোরে কাঁদতে কাঁদতে সুনীতাকে বলতে শোনা যায়, ” আমি ছোট থেকে এই মন্দিরে আসছি। যখন গোবিন্দার সঙ্গে প্রথম দেখা হয় আমার তখনও আমি এখানে এসেছিলাম। একটা জিনিসই তখন চেয়েছিলাম যাতে ওর সঙ্গে আমার বিয়ে হয়। মা সে কথা আমার শুনেছিলেন। কিন্তু সবটুকু নিজের চাওয়া মতো হয় না জীবনে। কিন্তু মায়ের উপর ভরসা রাখি। আমি জানি যে যে আমার ঘর ভাঙার চেষ্টা করবে সে কখনই ভালো থাকবে না।”
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?