Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Suniel Shetty

বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?

মার্কিন মুকুলে পুলিশের বন্দুকের নলের সামনে সুনীল শেট্টি। তারপর...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৫:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১১, ২০২৬, ১৫:১৪

options
link
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা? zoom
পুলিশের বন্দুকের নলের সামনে সুনীল
Advertisement

বলিউডে তিন দশকের বেশি সময় অতিক্রান্ত অভিনেতা সুনীল শেট্টির। রোম্যান্টিক নায়ক থেকে অ্যাকশন হিরো অবতারে বারবার দর্শকের মন জয় করেছেন। সিনেমার শুটিং করতে গিয়ে অনেক সময় তারকাদের ঝুঁকিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হয়। কখনও আবার ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনাও। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঁটে’ ছবির শুটিংয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির (Suniel Shetty) জীবন! শুধু তাই নয়, প্রাণনাশের আশঙ্কার মাঝে মার্কিন পুলিশ তাঁক মাটিতে শুইয়ে হাতকড়া পরিয়েছিল।

জীবনের সেই ভয়ংকার স্মৃতি যেন আজও তাড়া করে বেড়ায় অভিনেতাকে। একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করেন অভিনেতা। ঘটনাটি ঘটেছিল ৯/১১র সময়। সেসময় শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জলসে ছিলেন সুনীল শেট্টি-সহ সিনেমার পুরো টিম। যে পরিস্থিতি চাক্ষুস করেছিলেন আজও যেন তা বিশ্বাস করতে পারেন না ‘ধড়কন’ খ্যাত নায়ক। ওই ঘটনার কথা মনে করলে সুনীলের হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়।

Advertisement

৯/১১র ঘটনায় যখন উত্তপ্ত যুক্তরাষ্ট্র সেসময় সেখানে সুনীলের উপস্থিতিতে উদ্বিগ্ন ছিল পরিবার। এমতাবস্থায় একটা ভুল বোঝাবুঝির জেরে মার্কিন পুলিশের নজরে পড়ে যান অভিনেতা। হোটেলের চাবি নিয়ে বরতে ভুলে গিয়েছিলেন। অপর এক ব্যক্তির থেকে চাবি চাইতে গিয়েই ঘটে বিপত্তি। সেই ভয়াবহ অভিজ্ঞতা ভাগ করে সুনীল জানান, সেসময় তাঁর গালভর্তি দাড়ি ছিল। হোটেলে ঢুকে লিফটে এক আমেরিকান ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। তাঁকে জিজ্ঞাসা করেন, চাবি আছে? কারণ তিনি চাবি নিতে ভুলে গিয়েছিলেন।

Suniel Shetty recalls a terrifying shoot incident when US police held him
সুনীল শেট্টি

সুনীল ভেবেছিলেন ওই ব্যক্তি হয়ত তাঁর কথা বুঝতে পারছেন না। তাই ইশারায় বোঝাতে গিয়েই একপ্রকার খাল কেটে কুমীর আনার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আরও বিস্তারিত বলতে গিয়ে সুনীলের সংযোজন, “ওই ব্যক্তি বাইরে দৌড়ে গিয়ে হইচই শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই রাস্তা থেকে সশস্ত্র পুলিশ এসে বন্দুক তাক করে বলেন নেমে আসুন নাহলে গুলি করে দেব।”

কিছু বুঝে ওঠার আগেই অনেক কিছু ঘটে যায়। হাঁটু গেড়ে বসতে হয় এবং পুলিশ হাতকড়া পরিয়ে দেন সুনীল শেট্টিকে। এরপর ‘কাঁটে’র প্রযোজনা দলের সদস্যরা সেখানে পৌঁছান। তাঁদের মধ্যে একজন ছিলেন পাকিস্তানের বাসিন্দা যিনি প্রোডাকশনের অন্যতম ম্যানেজার। পুলিশকে সুনীল শেট্টির পরিচয় দিয়ে জানান, তিনি একজন অভিনেতা। এরপর মার্কিন পুলিশের কব্জা থেকে রেহাই পান সুনীল শেট্টি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.