অমিতাভ বচ্চনের সঞ্চলনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’ও দর্শকের মনোরঞ্জন করে চলেছে। সাম্প্রতিক পর্বে বিগ বির সঙ্গে ক্যুইজ শোয়ে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। ইন্ডাস্ট্রির দুই শিল্পী যখন মুখোমুখি তখন প্রশ্নোত্তর পর্বের সঙ্গে খানিক গল্পগুজব হবে সেটাই তো স্বাভাবিক। শোয়ের দর্শকও সেরকম দৃশ্য দেখতেই অভ্যস্ত। সুনিধির উপস্থিতিতেও তার ব্যতিক্রম হল না। বরং হাসি মজা খুনসুটিতে একেবারে জমজমাট পর্ব। সামনে বলিউডের শাহেনশা, আর সুনিধি জানাচ্ছেন তিনিই তাঁর প্রথম ক্রাশ।
সত্যিই তো, অমিতাভের (Amitabh Bachchan) মতো একজন সুপারস্টারের ব্যক্তিত্ব, দৈহিক গঠন, ব্যারিটোন ভয়েসে ঘায়েল আবালবৃদ্ধবনিতা। তবে সুনিধির মনের কথা শুনে অমিতাভ যা করলেন, লাজে রাঙা গায়িকা! ক্যুইজ শোয়ের সেই বিশেষ মুহূর্তের ক্লিপিং ঝড়ের গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। সুনিধির মুখে প্রথম ক্রাশের কথা শুনে মজার প্রতিক্রিয়া দিয়েছেন বিগ বি। চ্যানেলের তরফে একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে।
যেখানে সুনিধি অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে বলছেন, “আমরা আপনাকে নানারকমের চরিত্রে অভিনয় করতে দেখেছি। আমার কাছে তো আপনি সান্তা ক্লজ। আর আপনিই ছিলেন আমার প্রথম ক্রাশ।” সুনিধির কথা শেষ হওয়ার আগেই অমিতাভ বলে ওঠেন, “আপনার আমার ওপর ক্রাশ ছিল সেটা এখন বলছেন? তখন তো বলেননি!” কিংবদন্তি অভিনেতা অমিতাভের এমন প্রতিক্রিয়ায় হতভম্ব সুনিধি। এমন মন্তব্য শুনেই লাজুক হাসি গায়িকার।

এই মজার মুহূর্তটি দর্শককে একশোভাগ বিনোদন দিয়েছে। দুজনের এই কথোপকথনের রসদ একেবারে চেটেপুটে উপভোগ করছেন নেটাগরিকরা। একজন লিখেছেন, ‘দুই কিংবদন্তি একে অপরের প্রশংসা করছেন।’ আরেকজন মন্তব্য, ‘অসাধারণ গলা। সুনিধি ভীষণ স্বতঃস্ফূর্ত।’ বহু ভক্ত তাঁকে ভারতের ‘শাকিরা’ বলেও সম্বোধন করেছেন। এক অনুরাগীর মন্তব্য, ‘ওয়াহ! ক্যুইন এখানে!’
View this post on Instagram
এই পর্বে সুনিধি শুধু কথোপকথনেই থেমে থাকেননি, অনুষ্ঠানটিকে কার্যত একটি ছোট্ট কনসার্টে পরিণত করেছিলেন। শোয়ের মাঝে ২০০৬ সালে শাহরুখ অভিনীত ‘ডন’-এর ‘ইয়ে মেরা দিল’ গানটি পরিবেশন করেন। সুনিধির পারফরম্যান্স উষ্ণ করতালিতে উপভোগ করেছেন অমিতাভ বচ্চন। দুই তারকার এই সুন্দর মুহূর্তে মুগ্ধ শোয়ের দর্শক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পারিবারিক বিবাদের জেরে পাহাড় থেকে ঝাঁপ ছেলের, বাঁচাতে গিয়ে খাদে তলিয়ে গেলেন বাবা-মাও
-
আফগানদের ‘অনুরোধে’ খুলবে ভারতের বাংলাদেশ সফরের জট? কার হাতে ঝুলে শ্রেয়সদের ভবিষ্যৎ!
-
৬ মাস উর্দু শিখে পাক জাতীয় সঙ্গীত গাইলেন ব্রিটিশ গায়িকা, ভারতের ‘জন গণ মন’ নিয়ে কী বললেন?
-
বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবা ‘খুনে’ ধৃত এফআইআরে থাকা ৫, কোন পথে এগোচ্ছে তদন্ত?
-
জীবসেবাই শিবসেবা! সঞ্চয়ের দেড় লক্ষ টাকা অসমের বন্যাদুর্গতদের দান, ভাইরাল ১০৩ বছরের মহিলা