অতীতের মান-অভিমান ভুলে অনেক আগেই বদলেছে রাজ চক্রবর্তীর প্রাক্তন ও বর্তমানের সম্পর্কের সমীকরণ। হ্যাঁ, টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গেপাধ্যায় আর মিমি চক্রবর্তীর (Subhashree Ganguly- Mimi Chakraborty) কথাই বলছি। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর প্রেম ভাঙা-গড়ার বিষয় আজ আর কারও অজানা নয়। শুভশ্রীর সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়তেই চিড় ধরেছিল দুই অভিনেত্রীর বন্ধুত্বে। পরে অবশ্যই সময়ের সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। অতীতকে দূরে সরিয়ে মিমির জন্মদিনে ফুলের তোড়া পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভশ্রী। সেই ছবি শেয়ার করে রাজ-শুভশ্রীর দুই সন্তান ইউভান, ইয়ালিনির জন্য বিশেষ বার্তা দেন মিমি।
এরপর ২০২৫-এ এক অনুষ্ঠানে একসঙ্গে নাচের তালে তাল মিলিয়েছিলেন অভনেত্রীদ্বয়। সেই থেকেই দর্শকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলই যে তাঁরা কি অতীতের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে ফের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফিরছেন? ভাবনা সত্যি করে বিজ্ঞাপনী শুটের জন্য একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এহেন ‘রিইউনিয়ন’-এ ভক্তদের উল্লাসের পারদ যে একেবারে ঊর্ধ্বমুখী হয়েছিল সে কথা বলার অবকাশই রাখে না। এরপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মঞ্চে শুভশ্রীর সঙ্গে ‘মালা রে’ গানে নেচে আরও একবার প্রমাণ করেছিলেন তাঁদের বন্ধুত্ব অটুট।
আরও পড়ুন:

তিক্ততার বরফ যে পুরোপুরি গলছে সেই প্রমাণ মিলেছিল শুভশ্রী যখন নীল বিকিনিতে ‘রক্তবীজ ২’-এর ‘তন্দ্রাহরণী’ মিমি চক্রবর্তীকে প্রশংসায় ভরিয়েছিলেন। এবার ‘ক্যুইন’ মিমিতে বুঁদ রাজঘরনি। শীঘ্রই ওয়েবে মুক্তি পাবে মিমি চক্রবর্তীর পরবর্তী সিরিজ ‘ক্যুইনস’। ট্রেলার প্রকাশ্যে আসতেই মনের ইচ্ছেপ্রকাশ করে শুভশ্রী লিখলেন, ‘দারুণ লাগছে। সিরিজটি দেখার অপেক্ষায় রইলাম।’ প্রত্যুত্তরে ‘শুভ’ সম্বোধন করে লাল হৃদয়ের ইমোজিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মিমি। পরস্পরের এই ভাববিনিময়ে মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল।


প্রসঙ্গত, দেব-শুভশ্রীও ‘ধূমকেতু’ মুক্তির পর একে অপরের ছবিকে শুভেচ্ছা জানান। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আসন্ন ছবি অভিমানের টিজার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। সময়ের সঙ্গে তিক্ততা ভুলে ইন্ডাস্ট্রির সেই পুরনো সম্পর্কগুলো ফের রঙিন হয়েছে তা বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। সম্পর্কগুলো স্বাভাবিক হওয়ার আনন্দে গা ভাসিয়েছে অনুরাগীরাও। এখন শুধু শুভশ্রীর ‘অভিমান’ আর মিমির ‘ক্যুইন’ মুক্তির অপেক্ষায় বাংলা সিনেমা-সিরিজের দর্শক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যের সরকারি ওয়েবসাইটে জঙ্গিদের সাইবার হামলার আশঙ্কা! ‘এআই টাস্ক ফোর্স’ গড়ছে লালবাজার
-
এবার টয়ট্রেনে এআই ক্লাস! পুজোর আগেই নয়া প্রযুক্তির ‘এআই কোডিং এক্সপ্রেস’ দার্জিলিঙে
-
‘এটাই সেরা ডার্বি জয়’, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল ‘চাণক্য’ হাবাস
-
আলাদা হতে চেয়েও আটকে গেল চেনা ছকেই! কেমন হল বাঙালি তারকাখচিত ‘ক্লিন আপ কোম্পানি’?
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?