Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Mouni Roy-Subhashree Ganguly

মনখারাপ মৌনীর! ফোন পেয়েই সংসার-সন্তান ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী

দুঃসময়ে বন্ধু মৌনী রায়ের পাশে থাকতে ফোন পেয়েই মুম্বই ছুটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ঠিক কী ঘটেছে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১২:৩০

options
link
মনখারাপ মৌনীর! ফোন পেয়েই সংসার-সন্তান ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী zoom
মৌনী রায়ের ফোন পেয়েই সংসার-সন্তান ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Advertisement

কে বলে দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের সমীকরণ কখনও ভালো হয় না কিংবা নায়িকাদের বন্ধুত্ব মানেই ‘জলের আল্পনা’? সেসব বস্তাপচা ‘ক্যাট ফাইট’ উড়িয়ে দিয়ে মৌনী রায়ের (Mouni Roy) সঙ্গে বন্ধুত্বের নতুন উদাহরণ তৈরি করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। বন্ধুর একফোন পেয়েই সোজা মুম্বই ছুটলেন ‘লেডি সুপারস্টার’।

পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানির বাড়বাড়ন্তে তিতিবিরক্ত হয়ে মেজাজ হারান মৌনী রায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়ায় সমালোচনার শিকারও হতে হয় নায়িকাকে। মৌনী এও জানান যে, ‘আমি তো আপনাদের সর্বত্র ডেকে বেড়াই না! তাই দয়া করে…।’ 

বৈশাখের কালবেলায় গত ১২ মে মৌনী রায়ের বিচ্ছেদের গুঞ্জন ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল সিনেপাড়ায়। সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে সিলমোহর দিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, দাম্পত্য ভাঙলেও তাঁদের বন্ধুত্ব চিরন্তন। তারপর থেকেই যেন নায়িকার গতিবিধিতে আরও বেশি করে নজর পাপারাজ্জিদের। ডিভোর্স ঘোষণার পর মৌনী যে নিজেকে খানিক গুটিয়েও নিয়েছেন, তা বললেও অত্যুক্তি হয় না! সম্প্রতি যার রাগ গিয়ে পড়ে ছবিশিকারীদের উপর। পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানির বাড়বাড়ন্তে তিতিবিরক্ত হয়ে মেজাজ হারান মৌনী রায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়ায় সমালোচনার শিকারও হতে হয় নায়িকাকে। বুধরাতে এক সোশাল মিডিয়া পোস্টেও মৌনী জানান যে, ‘আমি তো আপনাদের সর্বত্র ডেকে বেড়াই না! তাই দয়া করে আমার ছবি না তুললেই আমি বাধিত থাকব।’ এমতাবস্থায় বন্ধু মৌনীর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী।

Advertisement
Subhashree Ganguly with Mouni Roy during their meeting in Mumbai
মৌনী-শুভশ্রীর বন্ধুত্বের সমীকরণ সোশাল পাড়ার চর্চায়।

মায়ানগরীর সেলেবপাড়ায় এযাবৎকাল মৌনী রায়ের বন্ধু বললেই দিশা পাটানির নাম উঠত। কিন্তু মনখারাপের আবহে নায়িকা এবার নিজেই শুভশ্রীকে ফোন করে ডেকে নেন মুম্বইতে। ঠিক কী ঘটেছে? বুধবার মাঝরাতে ‘নাগিন’ অভিনেত্রীর ভাগ করে নেওয়া পোস্টেই বিষয়টা পরিষ্কার হল। শুভশ্রীর সঙ্গে আড্ডার ছবি ভাগ করে নিয়ে মৌনী জানিয়েছেন, “ওঁর কাছে আমি কৃতজ্ঞ। ওকে শুধু বলেছিলাম আসতে, ও দশ মিনিটে নিজের বাড়ি, সংসার-সন্তান সব ছেড়ে আমার কাছে চলে এসেছে।” পালটা শুভশ্রীও ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘তোমাকে খুব ভালোবাসি মন।’ আর দুই অভিনেত্রীর বন্ধুত্বের এহেন সমীকরণই বর্তমানে সোশাল পাড়ার চর্চায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by mon (@imouniroy)

প্রসঙ্গত, রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারকের আসনে দুই অভিনেত্রীকে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই দুই বঙ্গললনার বন্ধুত্বের সূত্রপাত। এর আগে কলকাতায় এসে রাজ-শুভশ্রীর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল মৌনী রায়কে। এর আগে শুভশ্রী যখন মায়ানগরীতে তখন তাঁর কাছে ছুটে গিয়েছিলেন মৌনী। এবার বন্ধুর একডাকে মায়ানগরীতে ছুটে গেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.