সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, বাঙালির তেরো পার্বণ। আর তার সঙ্গে যদি যোগ হয় ক্রিকেটের উচ্ছ্বাস। তাহলে তো আর কথাই নেই! শনিবারের রাতে আসমুদ্র হিমাচলের প্রার্থনা পূর্ণ হল। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরার খেতাব ছিনিয়ে নিল ভারত। পেল ভুবনজয়ীর শিরোপা। ভাঙল উচ্ছ্বাসের বাঁধ। আর সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) বললেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”

এদিন ভারতই প্রথমে ব্যাট করতে নেমেছিল। শুরুতে একের পর এক উইকেট পড়ে। সেখান থেকে ইনিংস ধরেন বিরাট আর অক্ষর। দুরন্ত হাফসেঞ্চুরি করে যান বিরাট। জবাবে প্রথমে ধাক্কা খেলেও ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে সাফল্যের দিকে নিয়ে আসেন সেই বুমরাহই। সঙ্গ দেন অর্শদীপও। আর শেষ ওভারে ১৬ রান বাঁচাতে নেমে দুরন্ত বোলিং হার্দিকের। শেষ পর্যন্ত ৭ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ১৩ বছর পর বিশ্বকাপের সেরা ভারত। এতেই উচ্ছ্বসিত সৃজিত। বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েন শহরে।
[আরও পড়ুন: বিশ্বজয়ী স্বামীদের গর্বে গরবিনী অনুষ্কা-ঋতিকা-ধনশ্রী, হার্দিকের সাফল্যেও চুপ স্ত্রী নাতাশা]
রাস্তায় তখন তুমুল উচ্ছ্বাস। দীপাবলিকে টক্কর দেওয়ার মতো বাজি ফেটে চলেছে। এদিকে রাস্তায় নেমে পড়েছে ক্রিকেটপ্রেমীরা। ঢাক-ঢোল বাজিয়ে চলছে নাচ। সৃজিতও নেমে পড়লেন ময়দানে। হাতে তুলে নিলেন তেরঙ্গা। তাঁর কানে যেন বাজছিল ‘লেহরাদো’র সুর। তাইতো তেরঙ্গা হাওয়ায় ভাসিয়ে দিলেন পরিচালক।
View this post on Instagram
এর মধ্যেই এল সেলফির আবদার। হাসিমুখেই সব মেটালেন। ক্রিকেট অনুরাগীদের কাঁধে হাত রেখেই দিলেন ‘ইন্ডিয়া… ইন্ডিয়া!’ স্লোগান। অনেকে বাইকে করেও শহর ঘুরেও টিম ইন্ডিয়ার জয়কে সেলিব্রেট করেছেন। তাঁদের কয়েকজনের সঙ্গে দেখা হতেই সৃজিত মজার ছলে বলে ওঠেন, “দক্ষিণ আফ্রিকাকে বলো খোকা এসেছে।”
We’re healed. We’re world champions. 🏆 pic.twitter.com/un2MtbNhhI
— Lucknow Super Giants (@LucknowIPL) June 29, 2024
[আরও পড়ুন: ৬ মাসের ‘যন্ত্রণা’ ভুলে নীরবতা ভাঙলেন হার্দিক, বিশ্বজয়ের স্বাদ পেয়ে বাঁধনহারা বুমরাহ-অক্ষররা]
সর্বশেষ খবর
-
সালোয়ার সরানো বা স্তনে হাত ধর্ষণের চেষ্টা নয়! রায় পাটনা হাই কোর্টের, উদ্বেগপ্রকাশ শীর্ষ আদালতের
-
সানি দেওল, অক্ষয় খান্নার দ্বৈরথে কতটা জমল ‘ইক্কা’র চাল? পড়ুন রিভিউ
-
‘উনি যদি দিদিমণিকে ছেড়ে চলে যান…’, মমতা ‘মিত্র’হারা হতেই কোন ভবিষদ্বাণী মনে করালেন সুকান্ত?
-
উজ্জ্বল লাল নাকি কোমল ন্যুড? পছন্দের লিপস্টিকই বলে দেবে আপনি কেমন মানুষ
-
এবার তোলাবাজির অভিযোগ নকভির বিরুদ্ধে! পাক বোর্ডের অদ্ভুত নীতিতে অথৈ জলে ক্রিকেটাররা