সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন কাণ্ড! শুক্রবার সকাল সকাল এমন এক ছবি পোস্ট করলেন সৃজিত, যা দেখে অনুরাগীরা একেবারে হতবাক। হঠাৎ এমন কাণ্ড কেন ঘটালেন পরিচালক?
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সৃজিত তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে, পরনে অতি উত্তম টি-শার্ট। আর গলায় দুধ সাদা রঙের সাপ! এরকমই এক ছবি পোস্ট করে সৃজিত লিখলেন, সত্যি বলে সত্যি কিছু নেই ছবির লোকেশন খুজতে এসেছি। সঙ্গী পোষ্য অনন্ত।
[আরও পড়ুন: চোখে সানগ্লাস, মাথায় টোপর! শহরজুড়ে ঝড়-শিলাবৃষ্টির মাঝেই আদৃতের গায়ে হলুদ]
View this post on Instagram
অনুরাগীরা সবাই জানেন সৃজিত বাড়িতে পাইথন পুষছেন। সাপকে যে তিনি ভয় না পেয়ে, পোষ্য বানিয়ে ফেলেছেন, তা আর নতুন নয়। এমনকী, সেই পাইথনের নাম আদুরে নাম রেখেছেন উলুপী। সোশাল মিডিয়ায় সেই উলুপির ছবি পোস্ট করে সৃজিত লিখেছিলেন, “বাড়িতে তোমাকে স্বাগত উলুপী। আমাদের জীবন চিরতরে বদলে গেল।” এবার সৃজিতের গলার এই দুধসাদা সাপ যে, সৃজিতের নতুন বন্ধু তা কিন্তু বোঝাই গেল। তবে নেটিজেনদের একাংশ এই ছবি দেখে প্রশ্ন তুলেছেন, সৃজিতের গলার সাপ আসল তো!
[আরও পড়ুন: ফের মা হলেন পরীমণি! লক্ষ্মীবারে ঘরে এল ফুটফুটে সন্তান]
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা