Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Emperor Vs Sarat Chandra Pre-Teaser

শরৎচন্দ্র টোটা, বন্দুকধারী ‘সব্যসাচী’ আবির, সৃজিতের ফ্রেমে অগ্নিযুগের ঝলক

পুজোর বক্স অফিস যুদ্ধে শামিল সৃজিত। 'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র' ছবির ঝলকেই মহাচমক পরিচালকের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩, ২০২৬, ১৮:৪৪

options
link
শরৎচন্দ্র টোটা, বন্দুকধারী ‘সব্যসাচী’ আবির, সৃজিতের ফ্রেমে অগ্নিযুগের ঝলক zoom
'এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র'র ঝলক দেখালেন সৃজিত মুখোপাধ্যায়।

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে শরৎচন্দ্রের উপন্যাস ‘পথের দাবী’ উপন্যাস অবলম্বনে সৃজিত মুখোপাধ্যায় যে নতুন ছবি তৈরি করতে চলেছেন, পঁচিশ সালের আগস্ট মাসেই সেখবর জানা গিয়েছিল। সেই উপন্যাস কীভাবে ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল, সেই সময়কালই ফুটে উঠবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে। কাস্টিংও তাবড়। টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীরা রয়েছেন অগ্নিযুগের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায়। বুধবার সংশ্লিষ্ট ছবির চরিত্রদের লুক-সহকারে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র ছোট্ট ঝলক দেখালেন সৃজিত মুখোপাধ্যায়।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।

কিছু সৃষ্টি-সাহিত্য বরাবরই সময়ের দলিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ ঠিক তেমনই এক সৃষ্টি, যা প্রকাশের পর ব্রিটিশ শাসকদের উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। প্রায় একশো বছর বাদে সেই ইতিহাস, সেই দ্রোহকালের প্রেক্ষাপটই এবার বড় পর্দায় ফিরিয়ে নিয়ে আসতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। বুধবার তারই ছোট্ট ঝলক দেখিয়ে কৌতূহলের পারদ চড়ালেন পরিচালক। প্রি টিজারের শুরুতেই টোটা রায়চৌধুরীকে দেখা গেল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশে। পাক ধরা চুল। ভাঙা চোয়াল। একমনে লেখালেখিতে ব্যস্ত অভিনেতা। অন্যদিকে আবির চট্টোপাধ্যায়কে দেখা গেল, বন্দুকধারী ‘সব্যসাচী’ বেশে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র ছোট্ট ঝলক দেখালেন সৃজিত মুখোপাধ্যায়।

শোনা যায়, তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সেসময়ে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অথচ, তার নাগাল পেতে ব্যর্থ হয় ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে।

১৯২৬ সালে ঠিক যেসময়ে প্রকাশিত হয়েছিল ‘পথের দাবী’, সেসময়ে কেন্দ্রীয় চরিত্র সব্যসাচীকে ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়। শোনা যায়, তৎকালীন এক দাপুটে বিপ্লবীর আদলে এই চরিত্র চিত্রায়ণ করেছিলেন শরৎচন্দ্র। যে কিনা ব্রিটিশের রক্তচক্ষুকে উপেক্ষা করেই সেসময়ে একের পর এক বিপ্লবী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। অথচ, তার নাগাল পেতে ব্যর্থ হয় ইংরেজরা। সেই ঐতিহাসিক দ্রোহকালই ফুটে উঠবে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে। পয়লা ঝলকেই সৃজিত জানিয়ে দিলেন যে, শরৎচন্দ্র-সব্যসাচীকে নিয়ে পুজোয় আসছেন তিনি। জানা গিয়েছে, শরৎচন্দ্র ব্যাতীত ছবিতে দেখা যাবে তৎকালীন আরও বহু ঐতিহাসিক ব্যক্তিত্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রকে ঘিরেই এগোবে কাহিনি। এবার পুজোর পর্দায় ‘সব্যসাচী’ আবির চট্টোপাধ্যায়ের বিপ্লবী কর্মকাণ্ড দেখার পালা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.