শুক্রবার সন্ধেবেলাই ‘বিগ ফ্রাইডে’ চমক প্রকাশ্যে এনেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji )। এবার ফের গোয়েন্দা ঘরনারা সিনেমা উপহার দিতে চলেছেন টলিপাড়ার ‘ফার্স্ট বয়’। ‘ফেলুদা’, ‘শেখর হোমস’-এর সুবাদে আগেই গোয়েন্দা ঘরানার সিনেমায় হাতেখড়ি করেছেন, তবে এবার একেবারে নতুন সত্যান্বেষী ‘কানাইচরণ’-এর সঙ্গে পরিচয় করাতে চলেছেন পরিচালক।
সেলেবপাড়ার অন্দরমহল সূত্রে আগেই জানা গিয়েছিল যে, এই সিনেমার কাস্টিংয়ে মহাচমক উপহার দিতে চলেছেন তিনি। সেই জল্পনাই সত্যি হল।
আরও পড়ুন:
সাহিত্যেপ্রমী বাঙালিরা বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রেমিক। তাই মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকের কৌতুহলী মন বরাবরই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে। সৃজিতের নতুন গোয়েন্দার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ (Queen Victoria Aar Goyenda Kanaichawron) সিনেমার ঘোষণার পর থেকেই দর্শকমহলে কৌতূহলের পারদ তুঙ্গে। সেলেবপাড়ার অন্দরমহল সূত্রে আগেই জানা গিয়েছিল যে, এই সিনেমার কাস্টিংয়ে মহাচমক উপহার দিতে চলেছেন তিনি। সেই জল্পনাই সত্যি হল। খবর, সৃজিত মুখোপাধ্যায়ের ‘গোয়েন্দা কানাইচরণ’ হচ্ছেন যিশু সেনগুপ্ত। আর সাগরেদ সৌভিকের ভূমিকায় দেখা যাবে অনুজয় চট্টোপাধ্যায়কে।

সৃজিতের হাত ধরে ফের সত্যান্বেষণে যিশু। এর আগে অঞ্জন দত্তর ফ্রেমে ব্যোমকেশ বক্সীর ভূমিকায় নজর কেড়েছেন তিনি। এবার গোয়েন্দা কানাইচরণ হিসেবে কেমন চমক দেন? সেটাই দেখার পালা।
উল্লেখ্য, ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার সুবাদে নবমবার যিশুর সঙ্গে জুটি বাঁধছেন সৃজিত। অতীতে পরিচালক-অভিনেতার বিরোধের কথা শোনা গেলেও ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে নিত্যানন্দর ভূমিকায় নজর কেড়েছিলেন যিশু। এবার সৃজিতের হাত ধরে ফের সত্যান্বেষণে অভিনেতা। এর আগে অঞ্জন দত্তর ফ্রেমে ব্যোমকেশ বক্সীর ভূমিকায় নজর কেড়েছেন তিনি। এবার গোয়েন্দা কানাইচরণ হিসেবে কেমন চমক দেন? সেটাই দেখার পালা। তবে কাস্টিংয়ের চমক এখানেই শেষ নয়। এই সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দেবের ‘খাদান কিশোরী’ ইধিকা পাল এবং সৃজিতের ‘ফেলুদা’ টোটা রায়চৌধুরী। সেই প্রেক্ষিতে ইধিকাই এই টিমে নতুন। কারণ টোটা-যিশুর সঙ্গে আগে একাধিক কাজ করেছেন সৃজিত মুখোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ চরিত্রে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়রাও।

পোস্টারে পিরিয়ডিক ছোঁয়া থাকলেও জানা গেল, এই গোয়েন্দা কাহিনি সমসাময়িক প্রেক্ষাপটে। রাজর্ষি দাশ ভৌমিকের লেখা ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’ অবলম্বনে এই সিনেমা তৈরি হচ্ছে। চলতি বছরের আগস্ট মাস থেকেই শুরু শুটিং। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’- প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস। উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে এটা সৃজিতর দ্বিতীয় কাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিটে সফল মুর্শিদাবাদের বিড়ি মহল্লার ১৮ জন! অভাবের মাঝে ডাক্তারির স্বপ্ন সত্যি হওয়ার পথে
-
গণেশ চতুর্থী ২০২৬ কত তারিখে? জেনে নিন শুভ তিথি ও পুজোর নিয়ম
-
মুখোমুখি এবিভিপি-এসএফআই, মিছিল আটকাল পুলিশ, রণক্ষেত্র যাদবপুর
-
জয়জিতের গাড়িতে বেসামাল লরির ধাক্কা! মুখ্যমন্ত্রীর নজরে আনতে কী করলেন অভিনেতা?
-
বেহাল রাস্তায় গ্রামে ঢুকতে ব্যর্থ অ্যাম্বুল্যান্স, মৃত্যু শিশুর! গলসিতে ব্যাপক বিক্ষোভ