‘ফেলুদা’, ‘শেখর হোমস’-এর সুবাদে আগেই গোয়েন্দা ঘরানার সিনেমায় হাতেখড়ি হয়েছে। এবার বাংলা সিনেজগতে সত্যান্বেষীদের ভিড়ে নতুন গোয়েন্দার সঙ্গে পরিচয় করাতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। ফিল্মি স্টাইলে বলতে হলে- ‘বিগ ফ্রাইডে’ চমক!
শুক্রবার পোস্টার উন্মোচন করে এই নতুন সিনেমার ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। নাম, পোস্টারেই ইঙ্গিত এই সিনেমা পিরিয়ড ড্রামা।
আরও পড়ুন:

সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধহয় বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে। তাই তাঁর মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকদের কৌতুহলী মন স্বাভাবিকভাবেই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে, তাই নয় কি? শহরে আবারও এক নতুন গোয়েন্দা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম- গোয়েন্দা কানাইচরণ। যিনি কিনা এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। শুক্রবার পোস্টার উন্মোচন করে এই নতুন সিনেমার ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবির নাম ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। নাম, পোস্টারেই ইঙ্গিত এই সিনেমা পিরিয়ড ড্রামা। রাজর্ষি দাশ ভৌমিকের লেখা অবলম্বনে এই সিনেমা তৈরি করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’- প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস।
টলিউডের ‘ফার্স্ট বয়’ অবশ্য বিশদে এখনই কিছু জানাতে নারাজ। তবে বাংলা সিনেপাড়ায় ফিসফাস, সৃজিতের এই সিনেমার কাস্টিংয়ে চমক থাকছে।
স্বাভাবিকভাবেই কৌতূহল থাকবে যে, কে বা কারা এই ছবিতে অভিনয় করছেন? টলিউডের ‘ফার্স্ট বয়’ অবশ্য বিশদে এখনই কিছু জানাতে নারাজ। তবে বাংলা সিনেপাড়ায় ফিসফাস, সৃজিতের এই সিনেমার কাস্টিংয়ে চমক থাকছে। বাকিটা পরিচালকের প্রকাশ্যে আনার অপেক্ষা। আসলে গোয়েন্দা ঘরানার প্রতি পরিচালকের বরাবরই টান। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দশম অবতার’-এর মতো থ্রিলার সিনেমাতেও গোয়েন্দা ছোঁয়া রেখেছেন সৃজিত। এবার ‘গোয়েন্দা কানাইচরণ’কে নিয়ে কোন চমক দেন? সেটাই দেখার পালা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যাট ধরতেই জানেন না! দিব্যি খেলছেন কোটি টাকার লিগে, কার ক্ষমতাবলে সুযোগ দেব চৌধুরীকে?
-
৯ দিনের যমে-মানুষের লড়াই! গোঘাটে সাপের কামড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর
-
নিগ্রহের অভিযোগ জানাতে গিয়ে ফের হেনস্তা! ভরা রাস্তায় মহিলাকে নির্যাতনে অভিযুক্ত তৃণমূল নেতা
-
হড়পা বানে ভয়ংকর অবস্থা নেপালে! নিখোঁজ ৯ পুলিশকর্মী, জলের তলায় বহু গ্রাম, সেতু
-
‘জল খাবি? আয়…’, শিশুকে ডেকে যৌন হেনস্তা প্রৌঢ়ের! গড়ফার ঘটনায় শোরগোল