Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Srijit Mukherji

‘মহারাজা তোমারে সেলাম’, ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির ইতিহাস এবার সৃজিতের ফ্রেমে

'গুপী গাইন বাঘা বাইন' তৈরির নেপথ্য কাহিনি এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে। কাস্টিংয়ে মহাচমক! অভিনয়ে কারা থাকছেন?

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ০৯:৪০

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ০৯:৪০

options
link
‘মহারাজা তোমারে সেলাম’, ‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির ইতিহাস এবার সৃজিতের ফ্রেমে zoom
'গুপী গাইন বাঘা বাইন' তৈরির ইতিহাস এবার সৃজিতের ফ্রেমে
Advertisement

বাংলা সিনেমার ইতিহাসে সত্যজিৎ রায়ের কাল্ট ক্লাসিক ‘গুপী গাইন বাঘা বাইন’-এর কথা কে না জানে? শুধু বাঙালি নয়, আপামর বিশ্বের সিনেপ্রেমীদের কাছে ‘গুগাবাবা’ সিনেব্যকরণের এক অন্যতম পাঠ। যাঁরা গুপীর গান আর বাঘার ঢোলের ছন্দে আজও মেতে ওঠে। শুণ্ডি রাজ্যের রাজাও তাঁদের অতিপরিচিত। কিন্তু যে সিনেমা ঘিরে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের এত কৌতূহল, এত বিস্ময়, সেই ছবি তৈরির নেপথ্য কাহিনি সম্পর্কে অনেকেই অবগত নন। এবার ‘গুপী গাইন বাঘা বাইন’ নির্মাণের সেই ইতিহাস নিয়েই সিনেমা ঘোষণা করলেন সৃজিত মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের এহেন মাস্টারপিসকে শ্রদ্ধার্ঘ জানিয়েই ছবির নামকরণ করা হয়েছে ‘মহারাজা তোমারে সেলাম’।

সিনেমার গল্পের প্রেক্ষাপট ‘গুগাবাবা’ তৈরির ইতিহাস। ষাটের দশকের উত্তাল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে কীভাবে সিনেমার মোড়কে দর্শকমনে প্রোথিত করেছিলেন সত্যজিৎ রায়? কীভাবেই বা এক দুঃসাহসিক ভাবনা চলচ্চিত্রের আকার পেয়েছিল?

আজও সত্যজিৎ স্মরণে বাঙালির মনের গহীনে বেজে ওঠে ‘মহারাজা তোমারে সেলাম’। আর সেই গানের শীর্ষককে অস্ত্র করেই ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অসাধারণ অধ্যায়কে পর্দায় তুলে ধরবেন সৃজিত। সিনেমার গল্পের প্রেক্ষাপট ‘গুগাবাবা’ তৈরির ইতিহাস। ষাটের দশকের উত্তাল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটকে কীভাবে সিনেমার মোড়কে দর্শকমনে প্রোথিত করেছিলেন সত্যজিৎ রায়? কীভাবেই বা এক দুঃসাহসিক ভাবনা চলচ্চিত্রের আকার পেয়েছিল? সেই গল্পকেই এবার বড়পর্দার জন্য তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। এপ্রসঙ্গে উল্লেখ্য, এই সিনেমা কোনও জীবনীচিত্র নয়। শুধু ক্যামেরার নেপথ্যে এক ইতিহাস সৃষ্টির আস্ত দলিল হয়ে উঠবে। কাস্টিংয়েও মহাচমক রেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক।

Advertisement
‘গুপী গাইন বাঘা বাইন’ তৈরির নেপথ্য কাহিনি এবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে।

‘উইঙ্কল টুইঙ্কল’, ‘এম্পারার ভার্সাস শরৎচন্দ্র’ এবং ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর মতো ছবিমুক্তির অপেক্ষার মাঝেই নতুন ছবির ঘোষণা করে ফেললেন সৃজিত। এবং এবার রীতিমতো বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিলেন পরিচালক।

‘মহারাজা তোমারে সেলাম’ ছবিতে অভিনয় করছেন জীতু কমল, ঋত্বিক ভৌমিক, রুদ্রনীল ঘোষ, শতাক্ষী নন্দী, স্বৈরীতি বন্দ্যোপাধ্যায় এবং অরিজিৎ দত্ত। ‘হইচই স্টুডিওস’ এবং ‘ফ্রেন্ডস কমিউনিকেশনস’-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। তাছাড়া ‘গুপী গাইন বাঘা বাইন’-এর মূল প্রযোজনা সংস্থা ‘পিয়ালি ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর সহযোগিতাও থাকছে। উল্লেখ্য, রাজনৈতিক শিবির বদলের পর বিগত পাঁচ বছরে এই প্রথম পূর্ণ পরিসরে কোনও সিনেমার শুটিং করবেন রুদ্রনীল। অন্যদিকে সৃজিতের ফ্রেমে ‘মাণিকে’র ভূমিকায় জীতুকে দেখা যাবে কিনা, তা নিয়েও ফিসফাস! বাকি চমক অবশ্য পরিচালক সময় সাপেক্ষেই প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘এম্পারার ভার্সাস শরৎচন্দ্র’ এবং ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’-এর মতো ছবিমুক্তির অপেক্ষার মাঝেই নতুন ছবির ঘোষণা করে ফেললেন সৃজিত। এবং এবার রীতিমতো বাঙালির নস্ট্যালজিয়াকে উসকে দিলেন পরিচালক। আগামী ৯ আগস্ট গোটা টিম নিয়ে দক্ষিণ কলকাতার প্রিয়া প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে ‘মহারাজা তোমারে সেলাম’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আনবেন সৃজিত মুখোপাধ্যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.