Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২২ আগস্ট ২০২৬
Sourav Ganguly Biopic

মহারাজের জন্মদিনে ফিরল লর্ডসে জার্সি ওড়ানোর স্মৃতি! প্রকাশ্যে ফার্স্ট লুক, কবে মুক্তি?

'সর্বকালের সেরা উপহার' বলছেন আপ্লুত সৌরভ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১২:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১২:৫৬

options
link
মহারাজের জন্মদিনে ফিরল লর্ডসে জার্সি ওড়ানোর স্মৃতি! প্রকাশ্যে ফার্স্ট লুক, কবে মুক্তি? zoom
সৌরভের জন্মদিনে মুক্তি পেল ছবির পোস্টার।
Advertisement

দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে অনেকগুলো বছর। তবু ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও উজ্জ্বল ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পরে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর স্মৃতি! ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’-র (DADA: The Sourav Ganguly Story) প্রথম ঝলকে সেই সুখস্মৃতিই ফিরে এল সৌরভের জন্মদিনে। সেই সঙ্গেই জানা গেল ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের মে মাসে। খোদ সৌরভই সেটা শেয়ার করেছেন নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে।

ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে রাজকুমার রাও লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে। হাতে জার্সি। ভঙ্গিতে সেই আড়াই দশক পুরনো মেজাজ। লেখা রয়েছে মুক্তির তারিখ। ২০২৭ সালের ১৪ মে। অর্থাৎ আর দশ মাসের মধ্যেই রুপোলি পর্দায় দেখা যাবে ফেলে আসা সময়ের মহারাজকীয় মুহূর্তগুলি। সৌরভের অনুরাগীরা যে এখন থেকেই দিন গুনতে শুরু করে দিয়েছেন তা বলাই যায়। ‘অধৈর্য’ খোদ সৌরভও। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপহার। তুমি আমার মতো কভার ড্রাইভ খেলবে, দেখতে মুখিয়ে রয়েছি।’

Advertisement

২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিল সৌরভের ‘টিম ইন্ডিয়া’। ৩২৫ রান তাড়া করতে নেমে ১৪৬ রানে ৫ উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গেলেও যুবরাজ সিং ও মহম্মদ কাইফের ব্যাটিংয়ে আসে সোনালি জয়। এর আগে ভারতকে সিরিজ হারিয়ে জার্সি খুলে ফেলেছিলেন ফ্লিনটপ। ন্যাটওয়েস্ট জিতে সেটাই যেন ফিরিয়ে দিয়েছিলেন সৌরভ। যা তাঁর কেরিয়ারের এক অন্যতম ‘আইকনিক’ মুহূর্ত হয়ে রয়ে গিয়েছে।

DADA The Sourav Ganguly Story first look poster out

উল্লেখ্য, লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের শুটিং শুরু হয়েছে বেশ কয়েক সপ্তাহ আগেই। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই ছবির নামকরণ। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। তাঁর মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শুটিং করছেন অপরাজিতা। তাছাড়া ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে রয়েছেন তানিয়া মানিকতল্লা। জানা গিয়েছে, ইডেন-সহ শহরের আরও অন্যান্য স্থানে চলছে শুটিং। এবার ছবির প্রথম লুক ঘিরে শুরু চর্চা।

প্রসঙ্গত, রুপোলি পর্দার খেলোয়াড়দের বায়োপিক সাম্প্রতিক সময়ে বারবার সাফল্যের মুখ দেখেছে। সে মহেন্দ্র সিং ধোনিই হোন কিংবা মিলখা সিং। এবার সৌরভের বায়োপিকও দর্শকদের ভালোবাসা পায় কিনা সেটাই দেখার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.