রবিবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লির সত্য নিকেতনের একটি ছ’তলা বাড়ি। মর্মান্তিক দুর্ঘটনায় (Delhi Building Collapse) এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন আবাসিক পড়ুয়ারা। তাঁদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবসা করার আর্জি জানিয়েছেন সোনু সুদ (Sonu Sood)। মঙ্গলের সকালে এক্স হ্যান্ডলে হৃদয়স্পর্শী বার্তা লেখেন অভিনেতা।
দক্ষিণ-পশ্চিম দিল্লির বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া একাধিক পড়ুয়া বাঁচার জন্য মরিয়া লড়াই চালাচ্ছেন। অনেকেই সাহায্যের জন্য কংক্রিটের নিচে চাপা পড়া অবস্থায় ফোন করেছেন। তিনি নিশ্চিত করেন, ভেঙে পড়া বাড়িটিতে পড়ুয়াদের পিজি ছিল। ফলে ধ্বংস্তূপের নিচে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের অধিকাংশই কলেজ পড়ুয়া।
আরও পড়ুন:
পড়ুয়াদের থাকার জন্য সরকারকে নিরাপদ আশ্রয় দেওয়ার আবেদন জানান সোনু। সামাজিক মাধ্যমের পোস্টে সোনুর সংযোজন, ‘প্রতি বছর লক্ষ লক্ষ পড়ুয়া নিজেদের বাড়ি ছেড়ে অন্য শহরে পাড়ি দেয় স্বপ্ন পূরণের লক্ষ্যে। কিন্তু আমরা তাঁদের থাকার জন্য নিরাপদ জায়গা দিতে পারছি? দিল্লিতে প্রায় সাত লক্ষ পড়ুয়া পড়াশোনা করে। অথচ হস্টেলে থাকার আসন রয়েছে মাত্র ৩০ হাজারের কাছাকাছি বা তার থেকে কিছু বেশি। অর্থাৎ ৩১ জন পড়ুয়ার মধ্যে মাত্র একজন হস্টেলে থাকার সুযোগ পায়।’
Every year, lakhs of students leave their homes to chase a dream in another city. But are we giving them a safe place to live?
In Delhi, around 7 lakh students are enrolled, while hostel capacity is barely 30,000 — just 1 in 31 gets a hostel.
Why not identify vacant government…— sonu sood (@SonuSood) September 8, 2026
এই ঘটনায় চূড়ান্ত হতাশ সোনু। সমাজামাধ্যমে আওয়াজ তুলেছেন অভিনেতা। তাঁর প্রশ্ন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে পড়ে থাকা সরকারি জমি চিহ্নিত করে সেখানে নিরাপদ ও সাশ্রয়ী ছাত্রাবাস তৈরি বা নির্মাণের অনুমতি দেওয়া যায় না কেন? বিশ্ববিদ্যালয়গুলোকেও অতিরিক্ত নির্মাণের অনুমতি দেওয়া যেতে পারে, যাতে ক্যাম্পাসের মধ্যেই আরও আবাসনের ব্যবস্থা করা যায়। এর ফলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত হবে। বাবা-মায়েরাও নিশ্চিন্ত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মানুষের জীবন রক্ষা করতে পারব। পড়ুয়াদের সব স্বপ্ন পূরণ সম্ভব হবে।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মনোনীত ভোজিনহা, ব্যালন ডি’অরের লড়াইয়ে ইতিহাস মেসির! হালান্ড-ইয়ামালদের সঙ্গে লড়াইয়ে কারা?
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন? চলবে বিশেষ ট্রেন, জানুন সময়সূচি
-
ইরানের ৫টি তেলের ট্যাঙ্কার ধ্বংস আমেরিকার, পালটা তেহরানের নিশানায় জর্ডানের মার্কিন ঘাঁটি
-
আজ যাদবপুরে ‘গেরুয়া সম্মান যাত্রা’, আমজনতার সঙ্গে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!