Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Sonam Kapoor

মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, দুর্ভোগকে সমর্থন সোনমের! কী বললেন অভিনেত্রী?

এক শব্দে সোনমের মতামত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:২৬

options
link
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, দুর্ভোগকে সমর্থন সোনমের! কী বললেন অভিনেত্রী? zoom
সোনম কাপুর: সংগৃহীত
Advertisement

বাণিজ্যিক গাড়িচালকদের জন্য মারাঠি ভাষা জানা বাধ্যতামূলক করেছে মহারাষ্ট্র রাজ্য পরিবহণ দফতর। ১৫ আগস্ট পর্যন্ত ভাষা শেখার চূড়ান্ত সময়ীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট সময়সীমা পেরতেই ১০ আগস্ট থেকে পরিবহণ দফতরের আধিকারিকরা মোট পাঁচ হাজার দুশো এগারো জন গাড়িচালকের মারাঠি ভাষার পরীক্ষা করা হয়। এর মধ্যে মুম্বই মেট্রোপলিটন রিজিয়নের গাড়িচালকের সংখ্যা তিন হাজার ন’শো বিরাশি। এর মধ্যে সাতশো বাহাত্তর জন মারাঠি ভাষায় কথা বলতে অক্ষম। তাঁদের নোটিস দিল মহারাষ্ট্র রাজ্য পরিবহণ দফতর। দুঃসময়ে তাঁদের সমর্থন করলেন না কাপুরতনয়া সোনম!

সমাজমাধ্যমে একটি শব্দে কী লিখলেন অভিনেত্রী? এক সাংবাদিকের পোস্টের মন্তব্য বাক্সে মহারাষ্ট্রের পরিবহণ দফতরের এই পরিদর্শনকে সমর্থন করেছেন। সোনমের (Sonam Kapoor) লেখা ‘হু’-তেই তা স্পষ্ট। এদিকে আবার মারাঠি ভাষা বাধ্যতামূলক করার সরকারি নিয়মের প্রতিবাদে সোমবার থেকে তিন দিনের ধর্মঘটে মুম্বইয়ের অটোরিকশা চালকরা। তাঁদের দাবি, এই নিয়মের কারণে আর্থিক চাপ বাড়তে পারে। বিশেষ করে যাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ কম ছিল তাঁদের ক্ষেত্রে বেশ কঠিন চ্যালেঞ্জ।

Advertisement

বিক্ষোভকারীরা কান্দিভলি লিংক রোডেও যান চলাচল আটকে দেন। ভাষা শেখার নির্দিষ্ট সময়সীমা এবং নিয়ম না মানলে শাস্তির বিষয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। কয়েকজন চালক জানান, বয়স্ক চালকদের অনেকের পক্ষেই নির্ধারিত সময়ের মধ্যে মারাঠি শেখা অসম্ভব। অন্যদিকে, অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন সোনম কাপুর। তেইশ সালে ‘ব্লাইন্ড’ ছবিতে শেষবার দেখা মিলেছিল কাপুরকন্যার।

Sonam Kapoor supports Maharashtra's Marathi language rule
সোনম কাপুর

২০২২-এর আগস্টে আনন্দ-সোনমের জীবনে আসে তাঁদের প্রথম সন্তান বায়ু। চলতি বছরের ২৯ মার্চ দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পান আনন্দঘরনি। বড় পর্দায় দেখা না মিললেও সমাজমাধ্যমে খুবই সক্রিয় সোনম। কখনও সন্তানদের সঙ্গে ছবি ভাগ করে নেন তো কখনও আবার ব্যক্তিগতজীবনের সুন্দর কোনও মুহূর্ত। দ্বিতীয় পুত্রসন্তান রুদ্রলোকের জন্মের পর ৬ জুলাই তুতো বোন অংশুলা কাপুরের বিয়েতে প্রথমবার প্রকাশ্যে দেখা মিলেছিল সোনম কাপুরের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.