Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Sonakshi Sinha

১৯ জুন সঙ্গীত, ২৩ জুন গাঁটছড়া, সোনাক্ষী-জাহিরের বিয়েতে কারা আসছেন, কী কী হচ্ছে বিয়েতে?

সোনাক্ষীর আবদারে বিয়েতে পারফর্মও করবেন সলমন!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ০৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১২, ২০২৪, ০৯:২৩

options
link
১৯ জুন সঙ্গীত, ২৩ জুন গাঁটছড়া, সোনাক্ষী-জাহিরের বিয়েতে কারা আসছেন, কী কী হচ্ছে বিয়েতে? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা রটে গেলেও, সিনহা পরিবার থেকে এখনও পর্যন্ত সোনাক্ষীর বিয়ের খবর নিশ্চিত করা হয়নি। তবে বলিউড সূত্র বলছে, ২৩ জুন নাকি মুম্বইয়ে বসতে চলেছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর। শোনা যাচ্ছে, ১৯ জুন মুম্বইতে তাঁদের সঙ্গীত অনুষ্ঠিত হবে।

তা কী কী হবে সোনাক্ষী ও জাহিরের বিয়েতে?

Advertisement

প্রথমে শোনা গিয়েছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই নাকি বিয়ে করবেন এই দুই বলিউড তারকা। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বলিউডের অন্যান্য বিয়ের মতোই, এই বিয়েও হবে জমজমাট। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। আর অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে। অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। সোনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। শোনা যাচ্ছে, সোনাক্ষীর আবদারে নাকি তিনি পারফর্মও করবেন। এছাড়াও, সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন সোনাক্ষীর এই বিয়েতে।

[আরও পড়ুন: চোট নিয়েই শুটিং ফ্লোরে ফিরলেন ফাল্গুনী চট্টোপাধ্যায়]

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের (zaheer iqbal ) খবর। এমনকী, সম্প্রতি সলমন খানের (Salman Khan) পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। এবার বিয়ের দিনক্ষণ এবং কার্ড প্রকাশ্যে।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আতমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, “কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী। তবে সেবার প্রশ্ন এড়়িয়ে গেলেও এবার কিন্তু একেবারে পাকা খবর যে আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-ইকবাল।

[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গের মামলায় জড়িয়েছেন! সোম সকালে ভোট দিয়ে বেরিয়েই আল্লু অর্জুন বললেন…]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.