Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Sona Mohapatra

অরিজিতের গানে আপত্তি! বলিউডের ‘পুরুষতান্ত্রিক’ মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটালেন সোনা

সিনেদুনিয়া হোক কিংবা যে কোনও রাজনৈতিক ইস্যু, সোজাসাপটা কথা বলতে কাউকে রেয়াত করেন না গায়িকা। এবার সঙ্গীতদুনিয়ায় লিঙ্গবৈষম্যের সমালোচনা করে ফের চর্চায় সোনা মহাপাত্র। স্পষ্টভাষী গায়িকার মন্তব্যে সমালোচনার ঝড়! কী বললেন সোনা মহাপাত্র?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১৩:৪৬

options
link
অরিজিতের গানে আপত্তি! বলিউডের ‘পুরুষতান্ত্রিক’ মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটালেন সোনা zoom
বলিউডের 'পুরুষতান্ত্রিক' মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে বোমা ফাটালেন সোনা

নারীবিদ্বেষী গান গাওয়ায় মাসখানেক আগেই বাদশাকে ‘দায়িত্ববান শিল্পী’ হওয়ার পাঠ দিয়ে তোপ দেগেছিলেন সোনা মহাপাত্র (Sona Mohapatra)। প্রশ্ন ছুড়েছিলেন, নারীরা কি শুধুই ভোগ্যপণ্য? এবার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুরুষ শিল্পীদের দাপট নিয়ে বোমা ফাটালেন গায়িকা। সোনা বরাবরই স্পষ্টভাষী। খুল্লমখুল্লা নিজেকে ‘আদ্যোন্ত নারীবাদী’ আখ্যা দিতেও পিছপা হন না তিনি। এবার অরিজিৎ সিংয়ের গানে আপত্তি তুলে ‘পুরুষতান্ত্রিক’ মিউজিক ইন্ডাস্ট্রিকে একহাত নিলেন সোনা মহাপাত্র। যদিও চলতি বছরের জানুয়ারিতে প্লেব্যাক দুনিয়াকে ‘আলবিদা’ জানিয়েছেন অরিজিৎ, কিন্তু এবার কোন প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করলেন গায়িকা? 

শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে অরিজিৎ সিংয়ের গান নিয়ে আপত্তি তোলেন তিনি। সোনা মহাপাত্রের মন্তব্য, “আপনারা নিশ্চয়ই অরিজিৎ সিংয়ের গাওয়া ‘জালিমা’ গানটি শুনেছেন। এই গান গাওয়ার জন্য আমার…”

সিনেদুনিয়া হোক কিংবা যে কোনও রাজনৈতিক ইস্যু, সোজাসাপটা কথা বলতে কাউকে রেয়াত করেন না গায়িকা। এবার সঙ্গীতদুনিয়ায় লিঙ্গবৈষম্যের সমালোচনা করে ফের চর্চায় সোনা মহাপাত্র। সাম্প্রতিক এক অনুষ্ঠানে বলিউডি সঙ্গীত নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করছিলেন তিনি। সেখানেই পুরুষ গায়কদেরই একচ্ছত্র আধিপত্যের কথা জানিয়ে বোমা ফাটান সোনা। গায়িকার কথায়, “বলিউডের সব বিরহের গান তো পুরুষদের জন্যই বরাদ্দ। যেন মনে হয়, শুধু পুরুষরাই প্রেমে পড়ে বা ওদের হৃদয়ই ভাঙে! কারণ, যখনই আমাকে কোনও দ্বৈত গান গাওয়ার জন্য ডাকা হয়েছে, দেখেছি গানের শেষের দিকের অংশ বা কোরাসটিই আমার ভাগে পড়েছে। এরপরই শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমার প্রসঙ্গ উল্লেখ করে অরিজিৎ সিংয়ের গান নিয়ে আপত্তি তোলেন তিনি। সোনা মহাপাত্রের মন্তব্য, “আপনারা নিশ্চয়ই অরিজিৎ সিংয়ের গাওয়া ‘জালিমা’ গানটি শুনেছেন। এই গান গাওয়ার জন্য আমার কাছেও প্রস্তাব এসেছিল এবং আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ওদের কথা শুনে।” কেন? সোনা নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিনেদুনিয়ার মতো সঙ্গীতজগতেও পুরুষশিল্পীদের একচেটিয়া আধিপত্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কখনও গায়কদের বেশি সুযোগ-সুবিধে দেওয়ার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন শিল্পীরা তো কখনও বা আবার আলোচনা-সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বেতন বৈষম্য। এবার সেপ্রসঙ্গেই সুর চড়ালেন সোনা মহাপাত্র।

Sona Mohapatra questions female representation in Arijit Singh's Zaalima
‘পুরুষতান্ত্রিক’ মিউজিক ইন্ডাস্ট্রিকে একহাত নিলেন সোনা মহাপাত্র।

গায়িকা বলছেন, “কারণ গানের মুখরা, অন্তরা- সবটাই অরিজিৎ গেয়েছেন। এতে অবশ্য অরিজিৎ সিংয়ের কোনও দোষ নেই। ও অসাধারণ একজন শিল্পী। কিন্তু আমার প্রশ্ন- গানে নারী কণ্ঠ কেন একেবারে শেষে আসবে? প্রীতমের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম, ‘এটা কেমন দ্বৈত গান? শুনে মনে হচ্ছে, পুরুষটি নিজেই নিজের সঙ্গে প্রেম করছে! আমার অংশ কেন শেষে আসবে?'” আসলে সিনেদুনিয়ার মতো সঙ্গীতজগতেও পুরুষশিল্পীদের একচেটিয়া আধিপত্য নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। কখনও গায়কদের বেশি সুযোগ-সুবিধে দেওয়ার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছেন শিল্পীরা তো কখনও বা আবার আলোচনা-সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বেতন বৈষম্য। এবার সেপ্রসঙ্গেই সুর চড়ালেন সোনা মহাপাত্র।

সম্প্রতি কেরলে আয়োজিত ‘এমবিআই ফেস্টিভ্যাল অফ লেটারস’-এ যোগ দিয়েছিলেন গায়িকা। সেখানেই সঙ্গীতদুনিয়ায় পুরুষ শিল্পীদের একচেটিয়া আধিপত্য বজায় রাখার বিষয়ে মুখ খুলেছেন তিনি। কেন মুম্বই ছেড়ে কেরলে গিয়ে প্রতিবাদী আওয়াজ তুললেন? সোনার মন্তব্য, “কেরলে বাকস্বাধীনতাকে ভীষণ প্রাধান্য দেওয়া হয়। তাই আমি এখানেই বিষয়টি তুলে ধরছি। তবে আমি এটাও বলতে চাই যে, গায়কদের আসলে কোনও দোষ নেই। আমাদের সঙ্গীতজগতের বাস্তুতন্ত্রটাই এরকম।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.