Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Solanki Roy

সোহমের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ভাঙন? শোলাঙ্কির ‘গুগলি’তে দানা বাঁধছে রহস্য!

বাংলা সিরিয়াল, সিরিজের অত্যন্ত জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়ের গুগলিতে চরম ধন্দে নেটপাড়া। কিন্তু, কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২০:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৯, ২০২৬, ২০:৩১

options
link
সোহমের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই ভাঙন? শোলাঙ্কির ‘গুগলি’তে দানা বাঁধছে রহস্য! zoom
শোলাঙ্কির পোস্টে কীসের ইঙ্গিত?
Advertisement

‘হোয়াই আর ইউ সিঙ্গল, আই গেস আই অ্যাম ওভারকোয়ালিফায়েড’, যার বাংলা তর্জমা করলে হয়, আপনি সিঙ্গল কেন? আমার মনে হয় আমি উচ্চশিক্ষিত। বাংলা সিরিয়াল, সিরিজের অত্যন্ত জনপ্রিয় মুখ শোলাঙ্কি রায়ের গুগলিতে চরম ধন্দে নেটপাড়া। ইনস্টাগ্রাম স্টোরিতে কথোপকথনের আঙ্গিকে শোলাঙ্কি একটি পোস্ট শেয়ার করেছেন। যার বিষয়বস্তু, অনেকটা এরকম সকলে জানতে চাইছেন তিনি একা কেন? আর উত্তরে তিনি বলছেন, হয়তো উচ্চশিক্ষিত সেই কারণে।

কিন্তু, শোলাঙ্কির পোস্ট ঘিরে কেন ধন্দ? দানা বাঁধছে কোন রহস্য? সোশাল মিডিয়ায় এমন অনেক পোস্টই তো সেলিব্রিটিরা করে থাকেন, তাহলে শোলাঙ্কির পোস্টে কোন ধাঁধাঁর সমাধান খুঁজতে মরিয়া ভক্তমহল? এক্ষেত্রে একটা কথা অবশ্যই বলতে হবে, এই ধাঁধার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে অভিনেতা সোহম মজুমদার। ইন্ডাস্ট্রির অন্দরে সোহম-শোলাঙ্কির প্রেমচর্চা বেশ আলোচিত বিষয়। ভক্তমহলও তাঁদের সম্পর্ক নিয়ে অত্যুৎসাহী।

Advertisement
শোলাঙ্কি রায়

কিন্তু, সোহম বা শোলাঙ্কি কেউই আজ পর্যন্ত গুঞ্জনে সিলমোহর দেননি। ভালো বন্ধু হিসেবেই বারবার দাবি করেছেন। কিন্তু, নেট নাগরিকের একাংশের ধারণা শোলাঙ্কির সাম্প্রতিক পোস্ট কার্যত দ্ব্যর্থক। কেউ মনে করছেন, সোহমের সঙ্গে সম্পর্কে চিড় তো কেউ আবার পাচ্ছে রহস্যের গন্ধ। খুব শীঘ্রই কি তাহলে ঘুচতে চলেছে ‘সিঙ্গল’ তকমা? সেটা বোঝাতেই শোলাঙ্কির এই ‘ধুরন্ধুর’ চাল? দানা বাঁধছে এরকম নানান প্রশ্ন।

সোহম-শোলাঙ্কি সম্পর্ককে বন্ধুত্বের মোড়কে সকলের সামনে উপস্থাপন করলেও, এটা কিন্তু ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’! গত ৪ এপ্রিল সোহমের জন্মদিনে শোলাঙ্কির আদুরে পোস্ট ঘিরেও কিন্তু প্রেমের গুঞ্জন বেশ জোরদার হয়েছিল। অভিনেতার জন্মদিনে তাঁর হাসিমুখের একটি ছবি পোস্ট করেছিলেন শোলাঙ্কি। যেখানে ঘুম জড়ানো চোখে মিষ্টি হাসিতে কফি কাপে চুমুক সোহমের। আর ক্যাপশনে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে হোমি’। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি।

শোলাঙ্কির পোস্ট

সোহমের প্রতিক্রিয়াতেও ছিল সেই হৃদয়ের ছোঁয়া। এই পোস্ট দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি যে তাঁদের সম্পর্কের রসায়ন বেশ মাখোমাখো! বহুবার একসঙ্গে ফিল্মি পার্টি বা কফি ডেটে দেখা গিয়েছে যুগলকে। তবে, শোলাঙ্কি তার সাম্প্রতিক পোস্টে আরও একবার নতুন করে ধোঁয়াশা জিইয়ে রাখলেন তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.