Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
soumitra roy

‘আমিও তো তিস্তা-তোর্সায়…’, আশঙ্কা নিয়েই উত্তরবঙ্গ সফরে সৌমিত্র, কী জানালেন গায়ক?

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৪, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৪, ১৭:০৫

options
link
‘আমিও তো তিস্তা-তোর্সায়…’,  আশঙ্কা নিয়েই উত্তরবঙ্গ সফরে সৌমিত্র, কী জানালেন গায়ক? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনায় ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দুরপাল্লার ট্রেনে মালগাড়ির ধাক্কার ঘটনায় হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা-সহ ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনাগ্রস্ত ওই দুরপাল্লার ট্রেনটিতে বহু যাত্রী এখনও আটকে থাকার আশঙ্কাও করা হচ্ছে।

ঠিক এরকম পরিস্থিতিতেই কিছুটা আতঙ্ক, কিছুটা ভয় নিয়েই উত্তরবঙ্গে রওনা দিলেন বাংলা ব্যান্ড ভূমি খ্যাত গায়ক সৌমিত্র রায়। সোমবার শিয়ালদহ থেকে তিস্তা-তোর্সা ট্রেনে ওঠার আগে সংবাদ প্রতিদিন ডিজিটালকে সৌমিত্র জানিয়েছেন, ”সত্যিই দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমিও তো তিস্তা-তোর্সায় উঠছি। কে জানে, কখন কী হয়ে যায়। দমদমের আগেও কিছু একটা ঘটে যেতে পারে। আমি তো ট্যাক্সিতে উঠলেও আশঙ্কাই থাকি। তবে এই বিষয়টা পুরোপুরি ড্রাইভার, পুলিশ, প্রশাসন, রেলওয়ের উপর। যাতে আমরা সুস্থভাবে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারি। এটা তাঁদেরই দেখা উচিত।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: পুরীর সমুদ্রে তলিয়ে যাচ্ছিলেন অপরাজিতা! পায়ে আঘাত, কী বললেন অভিনেত্রী?]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sangbad Pratidin (@sangbadpratidin)

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। গ্যাসকাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভিতরে কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখছে। আহতদের উদ্ধার করে শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে শিয়ালদহ, হাওড়া, গুয়াহাটি, লামডিং, কিষাণগঞ্জ, নিউ বনগাইগাঁও-সহ একাধিক স্টেশনে হেল্পডেস্ক খোলা হয়েছে।

নিউ জলপাইগুড়ি স্টেশনের এমার্জেন্সি নম্বর: ৯১৬২৮৭৮০১৭৫৮
হাওড়া স্টেশনের হেল্পলাইন নম্বর: (০৩৩) ২৬৪১ ৩৬৬০
অনুসন্ধানের জন্য: (০৩৩) ২৬৪০২২৪২
(০৩৩) ২৬৪০ ২২৪৩
শিয়ালদহ স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৩) ২৩৫০ ৮৭৯৪
(০৩৩) ২৩৮৩ ৩৩২৬

গুয়াহাটি স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬) ১২৭৩ ১৬২১
(০৩৬) ১২৭৩ ১৬২২
(০৩৬) ১২৭৩ ১৬২৩

লামডিং স্টেশনের হেল্পলাইন নম্বর:
(০৩৬)৭৪২৬ ৩৯৫৮
(০৩৬)৭৪২৬ ৩৮৩১
(০৩৬)৭৪২৬ ৩১২০
(০৩৬)৭৪২৬ ৩১২৬
(০৩৬)৭৪২৬ ৩৮৫৮

কিষাণগঞ্জ স্টেশনের হেল্পডেস্ক নম্বর: ৬২৮৭৮০১৮০৫
কাটিহার স্টেশনের হেল্পডেস্ক নম্বর:
০৯০০২০৪১৯৫২
৯৭৭১৪৪১৯৫৬

এছাড়া রেলের তরফে ঘটনাস্থলে পাঠানো হয়েছে একাধিক অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রীদের জন্য হেল্পডেস্ক খোলা হয়েছে। এলাকায় পুলিশের তরফে চলছে মাইকিং।

[আরও পড়ুন: আচমকাই বুকে অস্বস্তি, হাসপাতালে সন্ধ্যা রায়!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.