পঞ্চম দিনেও জ্বলছে পশ্চিম এশিয়া। আর তারই মাঝে দুবাইতে আটকে সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattachaya) ছেলে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন বাবা। সোশাল মিডিয়া পোস্টে সরকারের কাছে ছেলেকে ফেরানোর ব্যবস্থা করার আর্জি জানান তিনি। মাত্র কিছুক্ষণের মধ্যে সে পোস্ট ডিলিটও করে দেন। সরকারের কাছে আর্জি জানানো পোস্টটি কেন ডিলিট করলেন শিল্পী, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।
ইনস্টাগ্রাম পোস্টে নিজের ছেলে জয় ভট্টাচার্যের দুবাইতে আটকে থাকা দুঃসংবাদ দেন অভিজিৎ। তিনি লেখেন, “এটা সত্যি আমাদের পরিবারের কাছে দুঃসময়। আমার ছেলে জয় বর্তমানে দুবাইতে আটকে। একজন বাবা হিসাবে আমার পরিবারের কাছে অত্যন্ত দুঃসময়। কেন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ, দয়া করে এই পরিস্থিতির দিকে নজর দিন। যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে আমার ছেলেকে বাড়ি ফেরানোর বন্দোবস্ত করুন।” পোস্টের একেবারে শেষে অভিজিৎ আরও লেখেন, “আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সরকারের সাহায্য পাব। দয়া করে তাকে নিরাপদে বাড়ি ফেরানোর চেষ্টা করুন।” ওই পোস্টটি নরেন্দ্র মোদি, অমিত শাহ, জয় শাহ-সহ বিমান সংস্থাকে ট্য়াগও করেছিলেন অভিজিৎ। যদিও কিছুক্ষণের মধ্যে পোস্টটি ডিলিট করে দেন সঙ্গীতশিল্পী। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন সাহায্যের কাতর আর্জি জানানো পোস্ট মুছলেন অভিজিৎ। যদিও এ বিষয়ে শিল্পী কিংবা তাঁর টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
যুদ্ধ আবহে দুবাইয়ের আকাশে ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে অশান্ত দুবাই। শোনা যাচ্ছে ঘন ঘন বিস্ফোরণের শব্দ। আতঙ্কিত বহু পর্যটক। বহু হোটেল অতিথিদের বাঙ্কার বা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। সেই দুবাইতে আটকে রয়েছেন বহু তারকা। টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে বি-টাউনের নার্গিস ফাকরি আপাতত সেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপদে রয়েছেন সকলে। যদিও কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি শহরে ফিরেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আমেরিকার উপর নজরদারি ইজরায়েলের! গুপ্তচরদের নজর এড়াতে সতর্ক মার্কিন গোয়েন্দারা
-
সাত বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে গুঁড়িয়ে ফের সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারত
-
তৃণমূল বিধায়কের কার্যালয়ে কন্ডোম, গুদাম থেকে মিলল প্রচুর ত্রাণ! চাঞ্চল্য খণ্ডঘোষে
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও