বোল্ডনেসের সব সীমা অতিক্রম করে ফেলছেন দক্ষিণী তারকা যশ ও বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী। ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রাউন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ মুক্তির পর গানজুড়ে রগরগে যৌনতা নিয়ে ব্যাপক চর্চা হয়। কিয়ারাকে কোলে তোলা থেকে ঠোঁটঠাসা চুম্বন নিয়ে একেবারে সমালোচনার ঝড়। লাস্য আর আবেদনের মিশেলে গানের প্রতিটি দৃশ্য অন্তরঙ্গতায় মাখামাখি! ৮ আগস্ট ‘টক্সিক’-এর ট্রেলার মুক্তির পর সেই চর্চা আরও জোরাল হয়েছে। অনেকেই জানতে চেয়েছেন স্ত্রীকে নিয়ে কী প্রতিক্রিয়া তারকা স্বামী সিদ্ধার্থের? এবার সেই উত্তর নিজেই দিলেন অভিনেতা।
সমালোচকদের কড়া জবাব সিদ্ধার্থের। নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, অভিনয় কেরিয়ারে সেরাটা দিয়েছেন কিয়ারা। ‘টক্সিক’-এর ট্রেলার দেখে স্ত্রী কিয়ারায় মুগ্ধ সিদ্ধার্থ। কেরিয়ারের সেরা অভিনয় বলে প্রশংসা করেছেন অভিনেতা। রবিবাসরীয় ছুটির দিনে ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’-এর ট্রেলার শেয়ার করে কিয়ারাকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ।
আরও পড়ুন:

নিন্দুকের মুখে ছাই দিয়ে স্ত্রীর উদ্দেশে বলেছেন, ‘নিরলস পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে নিষ্ঠার সঙ্গে কাজের নজিরই দেখা যাবে সিনেপর্দায়। এটা তোমার কেরিয়ারের অন্যতম সেরা কাজ হতে চলেছে কি!!’ একইসঙ্গে পরিচালক-সহ পুরো টিমের উদ্দেশে বার্তা, ‘পুরো টিমের যে অসাধারণ কাজ সেই ম্যাজিক দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। টিম টক্সিককে অনেক শুভেচ্ছা। ২৬ আগস্ট ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিয়ের পর উত্তেজক দৃশ্যে অভিনয় নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন কিয়ারা। তবে নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য কিয়ারার সবচেয়ে শক্তিশালী অস্ত্র স্বামীর সমর্থন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সমালোচকরা যখন কিয়ারাকে বিঁধেছেন তখন সিদ্ধার্থের সান্ত্বনা, “দেখো, এই ধরনের নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। তুমি কেন ওঁদের এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছ? তোমার সমস্যাটা কী? তুমি তাঁদের কাউকেই চেনো না। আর তাঁরাও তোমাকে চেনে না। এইসব ব্যাপারে কান দিও না।”

আরও যোগ করেন, “সিদ্ধার্থ বুঝিয়েছিল এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যাঁরা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে তাঁদের দিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু, আমরা নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনাচিন্তা করি।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’