Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sidharth Malhotra and Kiara Advani

সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এল ফুটফুটে সন্তান, কেমন আছেন অভিনেত্রী?

বিয়ের দুবছরে মাথায় সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ২৩:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৫, ২৩:২০

options
link
সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এল ফুটফুটে সন্তান, কেমন আছেন অভিনেত্রী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দুবছরে মাথায় সুখবর। বাবা-মা হলেন বলিউডের সেলিব্রিটি কাপল সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডবানী। সিদ্ধার্থ-কিয়ারার কোল আলো করে এল কন্যাসন্তান। মঙ্গলবার রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কিয়ারা।

২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই সেলেব কাপল। তারপর থেকেই সিড-কিয়ারার অনুগামীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবরটি চলেই এল। জানা গিয়েছে এদিন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে নরম্যাল ডেলিভারি হয়েছে কিয়ারার। মা এবং সন্তান দুজনেই সুস্থ।

Advertisement

গত শনিবার সিদ্ধার্থ ও কিয়ারা শেষবার গিয়েছিলেন চিকিৎসকের কাছে। আর সেখানেই তাঁদের ছবি তোলার জন্য রীতিমতো পাপারাজ্জিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর প্রতিবারের মতোই এবারেও কিয়ারাকে নিয়ে সাবধানতার সঙ্গে ঢুকে যান হাসপাতালে। ছাতার আড়ালে স্ফীতোদর আগলে কিয়ারাও সোজা চলে যান হাসপাতালের ভিতর। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। নিমেষের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। সেদিনই অনুগামীরা বুঝে গিয়েছিলেন, সুখবর আসতে আর বেশি দেরি নেই। খানিকটা উৎকণ্ঠা নিয়েই অপেক্ষা করছিলেন তাঁরা। অবশেষে সেই উৎকণ্ঠা কাটিয়ে ফুটফুটে কন্যা সন্তান এল কিয়ারার কোলে।

উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নেন সিদ্ধার্থ-ঘরনি। মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করেছেন তিনি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও রেড কার্পেটে হেঁটে নজর কেড়েছিলেন নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তাঁরা। ইতিমধ্যেই বলি সেলেবকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনুগামী এবং বন্ধু-বান্ধবরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.