সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা শক্তি কাপুরকে নিয়ে হঠাৎই হাসপাতালে শ্রদ্ধা কাপুর। শুক্রবার বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে মুম্বইয়ের হাসপাতালে দেখা যায় এদিন শ্রদ্ধাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। যা দেখে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে সকলের কপালে। যদিও এই নিয়ে কেউই মুখ খোলেননি। তবে হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের দেখেই সতর্ক হয়ে যান শ্রদ্ধা। বারণ করেন তাঁদের ছবি তুলতেও।
এদিন শ্রদ্ধা ও ৭৩ বছর বয়সী অভিনেতাকে দেখা যায় মুখে মাস্ক পরে হাসপাতালের বাইরে আসতে। তাঁদের দেখেই মুঠোফোনে ছবি ও ভিডিও তুলতে উদ্যত হয়ে পড়েন ছবি শিকারিরা। হাসপাতাল থেকে বেরনোর সময় বাবাকে নিয়েই ব্যস্ত ছিলেন শ্রদ্ধা। এর মাঝেই হঠাৎ লক্ষ্য করেন যে, তাঁদের দিকে ক্যামেরা তাক করেছেন। আর তা দেখেই তিনি পাপারাজ্জিদের বলে ওঠেন, ‘ভিডিও করবেন না।’ শক্তি কাপুরকে নিয়ে কেন শ্রদ্ধা হাসপাতালে গেলেলন? তাহলে কি বর্ষীয়ান অভিনেতা অসুস্থ? তা নিয়েও প্রশ্ন জেগেছে অনেকের মনে। যদিও এই নিয়ে অভিনেতা বা তাঁর পরিবার কিছু খোলসা না করলেও শোনা যাচ্ছে যে, রুটিন চেক আপেই নাকি গিয়েছিলেন তাঁরা।
View this post on Instagram
২০২৫ সালের নভেম্বরে ‘ইথা’ ছবির শুটিং করতে শ্রদ্ধার বাঁ পায়ের পাতায় মারাত্মক চোট লাগে। যার ফলে পা ভেঙে যায় অভিনেত্রীর। এই ঘটনার পর ফের শ্রদ্ধাকে দেখা গেল প্রকাশ্যে। এদিন নিজের চিকিৎসা করাতেই শ্রদ্ধা গিয়েছিলেন কিনা তা নিয়েও প্রশ্ন জাগছে। লক্ষণ উতেকার পরিচালিত ‘ইথা’ ছবিতে শ্রদ্ধাকে ‘ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকার চরিত্রে দেখা যাবে।
সর্বশেষ খবর
-
দালাল চক্রের মাধ্যমে রক্ত পাচার! পাঁশকুড়ায় দুর্নীতি দমন শাখার জালে ৩ ল্যাব টেকনিশিয়ান
-
গেরুয়া জার্সির ‘অভিষেকে’ই বিশ্বকাপে ব্যর্থতা! ‘ছেলেখেলা হচ্ছে’, তোপ অলিম্পিক পদকজয়ীর
-
পর্দায় নগ্ন, ‘টক্সিক’ হয়ে জুটেছে ‘অ্যানিম্যাল’ তকমা, কিয়ারা অন্তঃসত্ত্বা জেনে সেই যশই কেন কেঁদে ফেলেন?
-
চিনির পর পিঁয়াজ কিনতেও চোখে জল! সমস্যা সমাধানে ‘কান্দা এক্সপ্রেস’ চালু করছে মোদি সরকার
-
ফের ২১ দিনের ছুটি মঞ্জুর! ৩ মাসের ব্যবধানে আবারও জেলমুক্তি ধর্ষক রাম রহিমের