Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Bohurupi- The Golden Daku Teaser

শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার

যিশুর সম্মুখ সমরে শিবপ্রসাদ। স্বাধীনতা দিবসের সকালে পুলিশ-ডাকাতের দ্বৈরথ 'বহুরূপী' সিক্যুয়েল নিয়ে কৌতূহলের পারদ চড়াল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১০:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১০:৪৮

options
link
শিক্ষামন্ত্রী, রেশনমন্ত্রীরা জেলে! দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র টিজার zoom
যিশুর সম্মুখ সমরে শিবপ্রসাদ, প্রকাশ্যে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র টিজার
Advertisement

নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় মানেই সিনেমার মাধ্যমে আস্ত মনস্তত্ত্বের পাঠ। আম দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে শিবু-নন্দিতা যে বেজায় সিদ্ধহস্ত, তা এযাবৎকাল তাঁদের কাজই বাতলে দিয়েছে। পরিচালকদ্বয়ের প্রায় প্রত্যেকটি ছবিই যেন সমাজের আস্ত বাস্তব দলিল। কারণ ফ্রেমে বাস্তব প্রেক্ষাপট ধরতে উইন্ডোজ জুটির কলম-ক্যামেরা বরাবরই সাবলীল। এবার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। পুলিশ-ডাকাতের দ্বৈরথের আভাস আগেই ছিল, তবে স্বাধীনতা দিবসের সকালে দুর্নীতিগ্রস্থ সিস্টেমকে খোঁচা দিয়ে প্রকাশ্যে এল ‘বহুরূপী’ সিক্যুয়েলের পয়লা ঝলক।

“এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী, তিন নম্বরে রেশনমন্ত্রী- এদের সঙ্গে থাকা যায় বলুন তো? ২৭টা ব্যাঙ্ক ডাকাতি…” 

টিজারের শুরুতেই বিক্রম প্রামাণিকের বেশে শিবপ্রসাদ আগুনে সংলাপ ছুড়লেন। সম্মুখে ইনসপেক্টর অয়ন বন্দ্যোপাধ্যায় ওরফে যিশু সেনগুপ্ত। জেলে জেরার মুখে শিবপ্রসাদকে বলতে শোনা যায়, “আমাদের এই জেলে না অপরাধীদের জন্য থাকবার কোনও জায়গা নাই। এক নম্বর সেলে শিক্ষামন্ত্রী, দুই নম্বরে সেচমন্ত্রী, তিন নম্বরে রেশনমন্ত্রী- এদের সঙ্গে থাকা যায় বলুন তো? ২৭টা ব্যাঙ্ক ডাকাতি করেছি আমি। আমার কোনও ইজ্জত নেই?” এহেন ‘ডেডলি ডায়লগ’-এ কি তবে পূর্বতন শাসকদলকে বিঁধলেন শিবপ্রসাদ? কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ বিগত দেড় দশকে রাজ্য-রাজনীতিতে মন্ত্রীদের জেলযাত্রা একাধিকবার খবরের শিরোনামে ঠাঁই পেয়েছে। এমনকী শিক্ষা থেকে রেশন দুর্নীতির মতো কেলেঙ্কারির সাক্ষীও থেকেছে বাংলা। ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র গল্পে কি বাংলার সাম্প্রতিক অতীতের সেই রাজনৈতিক আবহই দেখা যাবে? জানতে হলে আর মাস দেড়েকের অপেক্ষা। কারণ অক্টোবর মাসের ১৫ তারিখ পুজোর পর্দায় মুক্তি পাচ্ছে এই সিনেমা। ট্রেলারে ঝিমলি-বিক্রমের দুষ্টু-মিষ্টি রসায়নও নজর কাড়ল। মিলল সোহিনী সরকারের ঝলকও।

Advertisement

চব্বিশ সালের পুজোর বক্স অফিসে ‘গেমচেঞ্জার’ হিসেবে নাম লিখিয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’। বাংলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্যে, এমনকী আন্তর্জাতিক স্তরের স্ক্রিনিংয়েও দর্শককুলের প্রশংসা কুড়িয়ে নিয়েছিল ছ্যাঁচড়াপুরের ‘ছিচকে’ নয়, বরং ভালোবেসে ডাকাতি করা ‘বিক্রম’। দু’বছর পর আবারও পুজোর পর্দায় সদলবলে ঝাঁপিয়ে পড়তে চলেছে ‘বহুরূপী’রা। তবে এবার যে ডাকাতি আরও বড় পরিসরে হবে, গত জানুয়ারি মাসেই হুঁশিয়ারি দিয়েছিল উইন্ডোজ। এবার স্বাধীনতা দিবসের সকালে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত টিজার। যেখানে যিশুর সম্মুখ সমরে দেখা গেল শিবপ্রসাদকে। উল্লেখ্য, ‘পোস্ত’, ‘বাবা বেবি ও’ ছবির পর আবারও টলিপাড়ার হিটমেকার পরিচালকদ্বয়ের ফ্রেমে দেখা যাবে যিশুকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.