শম্পালী মৌলিক: সপ্তাহের শুরুতেই ভক্তদের বড়সড় সারপ্রাইজ দিলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা গেল তাঁদের দু’জনকে। কিন্তু শহরে হঠাৎ কেন এলেন তাঁরা দু’জন। কোন চমক দেবেন তাঁরা অনুরাগীদের?
সোমবার কলকাতা বিমানবন্দরে দেখা মেলে শেহনাজ ও গিপ্পির। কলকাতায় বিমানবন্দরের বাইরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। শেহনাজকে দেখা যায় গোলাপি টপ, জিন্সে। মাথায় পরেছিলেন টুপি। প্রথমে বিমানবন্দরে সকলের নজর এড়াতে মুখে মাস্ক পরে থাকলেও তা পরে সরিয়ে দেন অভিনেত্রী। হাসিমুখে ক্যামেরায় পোজ দেন তিনি। গাড়িতে ওঠার পর কলকাতার পাপারাজ্জিদের ধন্যবাদ জানাতেও ভোলেন না। অন্যদিকে কলকাতায় এসে পাপারাজ্জিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন গিপ্পি গ্রেওয়ালও। এদিন তাঁকে দেখা যায় সবুজ রঙা টি-শার্ট ও ট্রাউজারে। তাঁদের কলকাতায় আসার কারণ ঠিক কি তা জানতে মুখিয়ে ছিলেন সকলেই। সময় গড়াতেই তা পরিষ্কার হল।
View this post on Instagram
আসলে কলকাতায় তাঁরা দু’জন এসেছেন তাঁদের নতুন ছবির শুটিংয়ে। তাঁদের নতুন পাঞ্জাবি ছবির শুটিং হবে কলকাতায়। ছবির নাম ‘সিং ভার্সেস কৌর ২’। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে কলকাতার নামি প্রযোজনা সংস্থা এসভিএফ এন্টারটেনমেন্ট ও গিপ্পির প্রযোজনা সংস্থা হাম্বল মোশন পিকচার্স। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এই ছবির হাত ধরে বহুদিন পর একসঙ্গে কাজ করবেন শেহনাজ ও গিপ্পি। ফের জুটিতে দেখা যাবে তাঁদের। এই ছবির পরিচালক নবনীত সিং। কলকাতার বিভিন্ন লোকেশনে হবে ছবির শুটিং।
সর্বশেষ খবর
-
এবার হৃদরোগে আক্রান্ত ১৪ বছরের মেয়ে! গুজরাটে খেলতে খেলতে মৃত্যু কিশোরীর, প্রকাশ্যে ভিডিও
-
সৌরভ ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্বার্থের সংঘাত নিয়ে পত্রবোমা, ফের বিপাকে সিএবি
-
মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা! কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের
-
নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, অবশেষে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারতে’র আওতায় বাংলা
-
পুলিশ-হোমগার্ডদের জন্য সুখবর, পুজোয় টানা ডিউটির জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের