Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Shehnaaz Gill

শুটিং সেটে হুলস্থুল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল

শুটিংয়ের মাঝে মারাত্মক বিপদের মুখে শেহনাজ। ভাইরাল ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৫:৪৮

options
link
শুটিং সেটে হুলস্থুল! নথ গিলে ফেললেন শেহনাজ গিল, ভিডিও দেখে উদ্বিগ্ন ভক্তমহল zoom
শুটিং সেটে বিপদের মুখে শেহনাজ
Advertisement

বেশ কয়েকদিন ধরেই অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে প্রেমের গুঞ্জনে আলোচনার কেন্দ্রে শেহনাজ গিল (Shehnaaz Gill)। যদিও এই জল্পনায় জল ঢেলে নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন রাঘব-শেহনাজ। প্রেমচর্চার মাঝেই মারাত্মক বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী। শুটিংয়ের মাঝে নাকের নথ গিলে ফেলেছিলেন শেহনাজ! সেই অপ্রত্যাশিত দুর্ঘটনার মুহূর্তের ভিডিও নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ক্যামেরার পিছনে শুটিংয়ের ভিডিও তথা ‘বিটিএস’ (BTS)-এ ধরা পড়েছে নথ কেলঙ্কারি! কীভাবে গিলে ফেলা নথ মুখ থেকে বের করলেন শেহনাজ? ভিডিও দেখলে আঁতকে উঠবেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শুটিং সেটে ছুটে যাচ্ছিলেন শেহনাজ। আর ঠিক সেসময় আচমকাই নাকের নথ মুখের ভিতর চলে যায়। মনে হয়েছিল, নথটা ভুলবশত গিলে ফেলেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাশি শুরু হতেই ছুটে আসেন সহ অভিনেতা সৌরভ সচদেব। গলা পর্যন্ত যদি নথটি সত্যিই চলে যায় সেজন্য জোরে জোরে পিঠ চাপড়াতে থাকেন। গলায় কিছু বিঁধলে এই পদ্ধতিতেই বের করা হয়। শেহনাজের ক্ষেত্রেও সেটাই প্রয়োগ করেছিলেন সৌরভ। এই ভয়ানক কাণ্ডের ভিডিও দেখে শেহনাজের ভক্তরা উদ্বেগ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কাজের প্রতি নিবেদিত প্রাণকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

এক ভক্তের পরামর্শ, ‘নিষ্ঠার সঙ্গে কাজ করো কিন্তু, নিরাপত্তার দিকেও খেয়াল রেখো! তুমি খুবই মূল্যবান, তাই নিজের যত্ন নাও।’ অপর এক অনুরাগী ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে লেখেন, ‘নিজের যত্ন নাও, শেহনাজ গিল। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো।’ অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ এক ভক্ত। তাঁর দাবি, ‘এই কারণেই তুমি ক্যুইন।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)

শেহনাজের আরও এক ভক্ত তাঁকে শরীরের প্রতি যত্নবান হওয়ার অনুরোধ করেছেন। তাঁর কথায়, ‘কাজের প্রতি তোমার ভালোবাসা ও নিষ্ঠা আমি বুঝতে পারি। সেটার জন্যই তোমাকে এত ভালোবাসি। কিন্তু দয়া করে নিজের যত্ন নিও।’ এই দুর্ঘটনাটি ঘটেছে পাঞ্জাবি রোমান্টিক পিরিয়ড ড্রামা ‘ইশকনামা’ ছবির সেটে। মুখ্য ভূমিকায় রয়েছেন শেহনাজ গিল। আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় ২০১৩ সালের সিক্যুয়েল ‘সিং ভার্সেস কৌর ২’।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.