Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Sonakshi Sinha

‘খামোশ!’ সোনাক্ষীর বিয়ে নিয়ে প্রশ্ন করতেই হুঙ্কার শত্রুঘ্ন সিনহার

আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-ইকবাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৪, ১৫:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৪, ১৫:২০

options
link
‘খামোশ!’ সোনাক্ষীর বিয়ে নিয়ে প্রশ্ন করতেই হুঙ্কার শত্রুঘ্ন সিনহার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ে নিয়ে নিজে সোনাক্ষী কিছু না জানালেও, বলিপাড়া তাঁর বিয়ের খবর সরগরম। তার উপর যেদিন থেকে রটে গিয়েছে, জাহির ইকবালকে বিয়ে করার কারণে অখুশি সোনাক্ষীর বাবা শত্রুঘ্ন নাকি মেয়ের বিয়েতে যাবেন না। সেদিন থেকে সোনাক্ষীর বিয়ে নিয়ে নানা গুঞ্জন। তবে এবার সব গুঞ্জনে ইতি দিয়ে নিজেই মুখ খুললেন শত্রুঘ্ন সিনহা। মেয়ের বিয়ের খবর জানতে চাইলেন, তাঁর মুখে একটাই সংলাপ ‘খামোশ!’

হ্য়াঁ, সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে সোনাক্ষীর বিয়ে নিয়ে মুখ খোলেন শত্রুঘ্ন সিনহা। তিনি জানান, , ‘‘ যত সব মিথ্যা খবর! আমি নিজের মেয়ের বিয়েতে থাকব না! যে মেয়ের জন্য এতটা গর্বিত আমি। আমি থাকছি। যাঁরা এই খুশির অনুষ্ঠান নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন, তাঁদের শেষ বার বলছি খামোশ। আমাদের বিষয়ে আপনাদের নাক গলাতে হবে না।’’

Advertisement

২৩ জুন জাহির ইকবালের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিনহা। সূত্রের খবর, ১৯ জুন রাতে সঙ্গীত অনুষ্ঠান হয়েছে সোনাক্ষীর। তবে এই বিয়ের খবর রটে গেলেও, সোনাক্ষী বা জাহির ইকবাল কিন্তু এখন পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি। তবে নতুন খবর হল, বিয়ের আগেই নাকি জাহিরের বাড়িতে ঢুঁ মারছেন সোনাক্ষী। সূত্র বলছে, গত রবিবারও সকাল সকাল জাহিরের বাড়িতে পৌঁছেছিলেন সোনাক্ষী। এমনকী, গোটা দিনটা সেখানেই ছিলেন তিনি।

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

প্রথমে শোনা গিয়েছিল, খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্যে দিয়েই নাকি বিয়ে করবেন এই দুই বলিউড তারকা। তবে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বলিউডের অন্যান্য বিয়ের মতোই, এই বিয়েও হবে জমজমাট। মুম্বইয়ে এক পাঁচতারা হোটেলেই হবে সব বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ফ্যাশন ডিজাইনার আবু জানিরে সারারা পোশাকেই সেজে উঠবেন সোনাক্ষী। আর অন্যদিকে, মণীশ মালহোত্রার গলাবন্ধ কুর্তায় দেখা যাবে জাহির ইকবালকে। অতিথি তালিকাতেও রয়েছে বড় চমক। সোনাক্ষীর বিয়েতে বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে সলমন খানকে। শোনা যাচ্ছে, সোনাক্ষীর আবদারে নাকি তিনি পারফর্মও করবেন। এছাড়াও, সঞ্জয় লীলা বনশালির ‘হীরামাণ্ডি’ সিরিজের পুরো স্টারকাস্ট থাকবেন সোনাক্ষীর এই বিয়েতে।

বেশ কয়েক বছর ধরেই প্রেম, সম্পর্ক, বিয়ে নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি সোনাক্ষী সিনহাকে। যখনই এসব প্রশ্ন উঠেছে, তখনই পুরো বিষয়টা এড়িয়ে গিয়েছেন। তবে বলিউডের হাওয়ায় উড়ছিল সোনাক্ষী ও জাহির ইকবালের প্রেমের (zaheer iqbal ) খবর। এমনকী, সম্প্রতি সলমন খানের (Salman Khan) পার্টিতেও একসঙ্গে হাজির হয়েছিলেন সোনাক্ষী ও জাহির। তাহলে কি জাহির ইকবালকেই বিয়ে করছেন সোনাক্ষী? জল্পনার সূত্রপাত তখন থেকেই। এবার বিয়ের দিনক্ষণ এবং কার্ড প্রকাশ্যে।

সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সোনাক্ষী। সেখানে কপিল আচমকাই অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন। সোনাক্ষী তখন সোজা উত্তর দেন, “কাটা গায়ে নুনের ছিঁটে! আমি কিন্তু বিয়ে করতে একেবারে তৈরি।” খুব চালাকি করেই জাহিরের প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সোনাক্ষী। তবে সেবার প্রশ্ন এড়়িয়ে গেলেও এবার কিন্তু একেবারে পাকা খবর যে আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী-ইকবাল।

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.