Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৯ জুন ২০২৬
Shakti Kapoor

প্রয়াত শক্তি কাপুর! গুজব রটতেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বর্ষীয়ান অভিনেতার

শুক্রের সকালে শক্তি কাপুরের মৃত্যুর খবর! সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা। এই খবর ছড়িয়ে পড়তেই কী প্রতিক্রিয়া?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১৩:৫৮

options
link
প্রয়াত শক্তি কাপুর! গুজব রটতেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বর্ষীয়ান অভিনেতার zoom
শক্তি কাপুরের মৃত্যুর খবরে তোলপাড়!

তারকাদের জীবনে কোনও কিছুই যেন অসম্ভব নয়! কত গল্পই উড়োচিঠির মতো মিশে যায় টিনসেল টাউনের আকাশে বাতাসে! কখনও তারকাদের প্রেমের গুঞ্জন তো কখনও আবার অভিনেত্রীদের অন্তঃসত্ত্বা জল্পনা হয়ে ওঠে বিনোদনের হট কেক। বাদ যায় না মৃত্যুর গুঞ্জনও। ইন্ডাস্ট্রির বর্ষীয়ান তারকাদের নিয়ে প্রায়ই রটে যায় মৃত্যুর ভুয়ো খবর। সম্প্রতি বাংলার কিংবদন্তি বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবরে তোলপাড় হয়ে গিয়েছিল সিনেদুনিয়া। খবর চাউর হতেই ৮৯ বছর বয়সী এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। যদিও এমন ঘটনা প্রথমবার নয়, এর আগেও বহুবার মৌখিক ‘লাইফ সার্টিফিকেট’ পেশ করতে হয়েছে সাবিত্রীকে। এইরকম অনভিপ্রেত ঘটনার স্বীকার বাঙালি পরিচালক হরনাথ চক্রবর্তীও। এবার সেই তালিকার নয়া সংযোজন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর (Shakti Kapoor)।

শুক্রের সকালে শক্তি কাপুরের মৃত্যুর খবর! সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে দাবি করা হয় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। এই খবর ছড়িয়ে পড়তেই চরম উদ্বেগে ভক্তরা, মুহূর্তে আছড়ে পড়েছে শোকবার্তা। তবে অনেকের মনেই দানা বাঁধে সন্দেহ। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়াশার মেঘ কেটে প্রকাশ্যে আসে সত্য। চাঞ্চল্যকর মৃত্যুর গুজবের শিকার হতেই সোশাল মিডিয়ায় সশীরের উপস্থিত শক্তি কাপুর! নিজেই সামনে এসে সমস্ত গুজব উড়িয়ে দিয়ে জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। সমাজমাধ্যমে মিথ্যা খবরের বাড়বাড়ন্তে ক্ষোভপ্রকাশ করেছেন শক্তি কাপুর। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিনেতা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shakti Kapoor (@shaktikapoor)

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের উদ্দেশে বলেন, “সবাইকে স্বাগত। আমার মৃত্যুর খবর পুরোপুরি ভুয়ো। আমি সুস্থ আছি, আনন্দে আছি। দয়া করে এই খবর উপেক্ষা করুন।” শুধু ভক্তদের আশ্বস্ত করাই নয়, এই ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন অভিনেতা। ৭৩ বছর বয়সী শক্তি কাপুরের সংযোজন, “আমি সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করতে যাচ্ছি, কারণ যা ঘটেছে সেটা মোটেই প্রত্যাশিত নয়।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পর ভুয়ো খবর ছড়ানো ব্যক্তিদের কড়া সমালোচনা করেছেন নেটাগরিকরা। একইসঙ্গে অভিনেতার সুস্থতার খবরে স্বস্তিতে অনুরাগীরা। এক ভক্ত সুর চড়িয়ে লিখেছেন, ‘মানুষ কেন এমন ভুয়ো মৃত্যুর খবর ছড়ায়! আপনি বলিউডের অন্যতম আইকনিক কৌতুক অভিনেতা। আরও শক্তিশালী হন।’ অপর এক অনুরাগী টাইগার সম্বোধন করে বলেন, ‘টাইগার এখনও বেঁচে আছে। দীর্ঘজীবী হোন।’ শক্তি কাপুরের সুস্থতা কামনা করে এক অনুগামীর প্রার্থনা, ‘আপনি সবসময় এভাবেই সুখে ও সুস্থ থাকুন।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.