সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার হঠাৎই খবর আসে শাহরুখ খান অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আচমকা কিং খানের শরীর খারাপের খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন শাহরুখ অনুরাগীরা। জানা যায়, আহমেদাবাদের প্রবল গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন শাহরুখ।
গতকালই শাহরুখের শরীর খারাপের খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও কলকাতা নাইট রাইডার্সের মালকিন জুহি চাওলা। সংবাদমাধ্য়মের কাছে শাহরুখের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে তিনি বললেন, ”শাহরুখ আপাতত সুস্থ রয়েছেন। চিকিৎসকের পরামর্শ মেনেই চলছেন। রবিবার চেন্নাইয়ে হওয়া আইপিএল ফাইনালেও যোগ দেবেন শাহরুখ।”
[আরও পড়ুন: তীব্র গরমে হিটস্ট্রোক শাহরুখের, ভর্তি হাসপাতালে]
গত কয়েকটা দিন প্রবল ব্যস্ততার মধ্যে কেটেছে শাহরুখের। আহমেদাবাদে এখন তাপপ্রবাহ চলছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তীব্র গরমের জন্য অসুস্থ হয়ে পড়েন কিং খান। বাদশার ডিহাইড্রেশন হয়েছে বলে শোনা যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে নিয়ে হাসপাতালে ছুটতে হয় বুধবার দুপুরে। সূত্রের খবর, এদিন তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ৯৩ বছরের ‘দাদুর কীর্তি’তে কুর্নিশ রণবীর সিংয়ের, কী এমন করলেন?]
সর্বশেষ খবর
-
ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত সিকিমের রিম্বি-সিংলিটাম, বিপন্ন বহু পরিবার, চলছে উদ্ধারকাজ
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়