Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Shah Rukh Khan

আসছে ‘কিং’! জন্মদিনেই মহা সমারোহে প্রকাশ্যে টিজার

দেখে নিন 'কিং'-এর প্রথম ঝলক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১২:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ১২:৩১

options
link
আসছে ‘কিং’! জন্মদিনেই মহা সমারোহে প্রকাশ্যে টিজার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার পারদ চড়ছিল আগে থেকেই। শাহরুখ খানের জন্মদিনের সকালে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের জন্য। অবশেষে মুক্তি পেল সেই টিজার। প্রথমবার বহুচর্চিত ছবির ঝলক এল প্রকাশ্যে। 

যেমন ভাবা গিয়েছিল, এই টিজার তেমনই। শাহরুখময়। এবং অ্যাকশনের জৌলুসে যথারীতি চমকে দিয়েছেন কিং খান। শাহরুখকে এমন ঝকঝকে স্মার্ট লুকে দেখে ভক্তরাও উচ্ছ্বসিত হবে, ধরেই নেওয়া যায়। সাম্প্রতিক বলিউড ছবিতে দক্ষিণী ধাঁচের অ্যাকশন ও থ্রিল দারুণ ভাবে মিশতে দেখা যাচ্ছে। সেই চলতি ট্রেন্ড মাথায় রেখেই শাহরুখকেও কিছুটা ‘জওয়ান’-এর মতোই দেখতে লাগছে এখানে। তবে সম্ভবত ছবিতে ভায়োলেন্সের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। রক্তস্নাত শাহরুখকে দেখে মুগ্ধ নেটিজেনরা। 

Advertisement

অনেকেই অনুমান করেছিলেন যে, ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে এই ছবির টিজার প্রকাশ করা হতে পারে। এর আগে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে ‘পাঠান’ ছবিতে শাহরুখের যুগলবন্দি প্রত্যক্ষ করেছিলেন দর্শক। ফের সেই ম্যাজিক ফিরবে পর্দায় দর্শকের প্রত্যাশা পূরণে। অন্যদিকে শাহরুখের ‘জওয়ান’ ও ‘পাঠান’ বক্স অফিসে তুমুল সাফল্য পেয়েছে। তবে তারপর দু’বছর আর পর্দায় নতুন ছবি নিয়ে আসেননি বলিউডের বাদশা। তাই তাঁর নতুন ছবি খুব তাড়াতাড়ি পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শক।

‘কিং’ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই শাহরুখের ভক্তকুল উন্মুখ হয়ে রয়েছে এই ছবির বিভিন্ন তথ্য, মুক্তির দিনক্ষণ এবং ছবি সংক্রান্ত নানা তথ্য জানার জন্য। এরই মাঝে মুম্বইয়ে এই ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয় শাহরুখের একটি লুক। নতুন হেয়ারস্টাইলে দেখা গিয়েছিল শাহরুখকে। এবারও নেটপাড়ায় ভাইরাল হয়েছে আরও এক ভিডিও। যা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খোলেননি শাহরুখ অথবা ছবির পরিচালক কেউই।  শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা প্রমুখ। 

রবিবার, ২ নভেম্বর ষাট বছরে পা রাখলেন কিং খান। প্রতি বছরই এই দিনটায় একঝলক তাঁর উষ্ণ সাক্ষাৎ পেতে তাঁর বিলাসবহুল বাংলো মন্নতের সামনে ভিড় জমান দেশের নানা প্রান্ত থেকে আসা তাঁর অনুরাগীরা। কিন্তু এবার তাতে ছেদ পড়েছে। মন্নত মেরামতির কাজ চলছে এই মুহূর্তে। তাই আলিবাগেই আপাতত থাকছেন শাহরুখ। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.