Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Aryan Khan

ছাত্র আন্দোলনে নীরব, লন্ডনে রহস্যময়ী তরুণীর সঙ্গে ‘জেন জি’ আরিয়ান! প্রেমে ব্যস্ত শাহরুখপুত্র?

শাহরুখপুত্র আরিয়ান খানের কিন্তু, একটা বিরাট ফ্যানবেস রয়েছে। আর ঠিক সেই কারণেই এই মুহূর্তে চর্চায় রহস্যময়ী সফরসঙ্গী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:১৪

options
link
ছাত্র আন্দোলনে নীরব, লন্ডনে রহস্যময়ী তরুণীর সঙ্গে ‘জেন জি’ আরিয়ান! প্রেমে ব্যস্ত শাহরুখপুত্র? zoom
রহস্যময়ীর সঙ্গে লন্ডনে আরিয়ান
Advertisement

নিট কেলেঙ্কারিতে যখন দেশজুড়ে আন্দোলন চলছে তখন লন্ডনে পারিবারিক ছুটিতে শাহরুখ খান। বিষয়টি সামনে আসতেই সমালোচনার শিকার কিং খান। দিন কয়েক পরই ফের চর্চায় খান পরিবার। আলোচনার বিষয় বদল হলেও স্থান কিন্তু অপরিবর্তিত। শিরোনামে শাহরুখপুত্র আরিয়ান খান। পেশাগত কারণে নয়, বরং ব্যক্তিগতজীবনের জন্য। লন্ডনের রাস্তায় রহস্যময়ী তরুণীর সঙ্গে আরিয়ান! সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু শাহরুখপুত্রের প্রেমের গুঞ্জন।

যুগলের ছবি প্রকাশ্যে আসতেই নেটবাসীর একাংশের অনুমান আরিয়ানের জীবনে নতুন প্রেমের বসন্ত। শুধু সোশাল মিডিয়াই নয়, আরিয়ান অনুগামীদেরও একই ধারণা, তা বলাই বাহুল্য। মিডিয়া রিপোর্ট মোতাবেক, লন্ডনের একটি ক্যাসিনো থেকে বেরনোর পর ওই তরুণীর সঙ্গে দেখা যায় আরিয়ানকে। সেসময় তাঁর পরনে ছিল কালো টি-শার্ট, ট্রাউজার আর স্নিকার্স। সফরসঙ্গী সেই রহস্যময়ী তরুণীও ছিলেন আপাদমস্তক কালো পোশাকে।

Advertisement

কে এই রহস্যময়ী তা নিয়ে জোর জল্পনা। অনেকেই মনে করছেন তিনি ভারতীয় অভিনেত্রী ভিনি টাকাইর। জল্পনা উসকে দিয়েছেন খোদ ভিনি-ই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘লন্ডন’। যা আরিয়ানের সঙ্গে প্রেমচর্চাকে আরও একটু তোল্লাই দিয়েছে বই কী! অনেকে তো আবার একশো শতাংশ নিশ্চিত হয়ে গিয়েছেন, এই রহস্যময়ী ভিনি ছাড়া আর কেউ নন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vinnie (@vinnievvt)

তাঁরা কিন্তু, পরস্পরকে সোশাল মিডিয়ায় ফলোও করেন। দুজনের বেশ কিছু ‘কমন’ বন্ধুও রয়েছেন। বিষয়গুলো নজরে আসতেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন অনেকেই। সম্ভবত তাঁরা দীর্ঘদিনের পরিচিত! চর্চার মাঝে কিন্তু, আরিয়ান বা ভিনি কেউ কোনও সাফাই দেননি।

এক্ষেত্রে বলে রাখা ভালো, আলোচিত তারকাসন্তান হওয়া সত্ত্বেও ব্যক্তিগতজীবনকে সবসময় লাইমলাইটের আড়ালে রেখেছেন। উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে শোনা গিয়েছিল ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমের নেশায় বুঁদ আরিয়ান!যদিও কেউই সম্পর্কের গুঞ্জনে কোনও প্রতিক্রিয়া জানাননি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.