Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Shah Rukh Khan

হুডি থেকে উঁকি দিচ্ছে শাহরুখের ব্লিচ করা চুল! ভুলবশত ভাইরাল ‘কিং’-এর লুক? ভক্তকুলে হইচই

বিদেশে পারিবারিক ছুটি কাটানোর মুহূর্তেও শাহরুখের মুখ আড়ালে! কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:৩৩

options
link
হুডি থেকে উঁকি দিচ্ছে শাহরুখের ব্লিচ করা চুল! ভুলবশত ভাইরাল ‘কিং’-এর লুক? ভক্তকুলে হইচই zoom
মুখ লুকিয়ে...
Advertisement

তারকা হওয়া কী আর মুখের কথা! কত ঝক্কিই না পোহাতে হয়। দর্শকের মনোরঞ্জনে যাতে এতটুকু ভাটা না পরে সেদিকে সর্বদা নজর রাখতে হয়। দেশ ছেড়ে বিদেশে পরিবারিক ছুটি কাটাতে গিয়েও শান্তি নেই। ঠিক এরকমই ‘কঠিন’ পরিস্থিতির মুখোমুখি বলিউডের ‘কিং’ শাহরুখ খান। লন্ডনে ছুটি কাটানোর মুহূর্তে হুডি আর কালো টুপিতে মুখ সম্পূর্ণ ঢাকা। দেশ হোক বা বিদেশ, যে কোনও মুহূর্তে ক্যামেরাবন্দি হতে পারেন সেলিব্রিটিরা। তাই অতি সন্তর্পণে প্রতিটি পদক্ষেপ ফেলতে হয়। শাহরুখ কেন এত সতর্ক?

প্রাথমিক অনুমান, বহুল প্রতিক্ষীত বিগ বাজেটের ছবি ‘কিং’-এর লুক আড়ালে রাখতেই এত রাখঢাক। বজ্র আঁটুনি সতর্কতার পরও যেন শেষ রক্ষা হল না। ভক্তের তীক্ষ্ণ নজর এড়াতে পারলেন না শাহরুখ। লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরায় ধরা পড়েছে টুকরো এক মুহূর্ত। সামাজিক মাধ্যমে দাবানলের গতিতে সেই মুহূর্ত ভাইরাল। ‘VR-46’ লেখা একটি কালো টুপি আর হুডি পরিহিত অবস্থায় লেন্সবন্দি হয়েছেন বাদশা।

Advertisement
মুখ লুকিয়ে বাদশা

সেখানেই ধরা পড়েছে টুপির ফাঁকে উঁকি মারছে ব্লিচ করা চুল। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার “কিং”-এর জন্যই কি এই নতুন হেয়ারস্টাইল লুকিয়ে রাখছেন কিং খান? জোর জল্পনা ভক্তমহলে। একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, ‘কিং’ ছবিতে শাহরুখ খানকে সম্পূর্ণ ধূসর চুলে দেখা যাবে, যা আগে কখনও দর্শক দেখেনি।

লন্ডনে ঘুরতে বেরোনোর সময় পরনে ছিল সাদা টি-শার্ট। সাধারণ পোশাকে থাকলেও ভক্তদের উন্মাদনা থেকে রেহাই পাননি। জানা যাচ্ছে, কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবিও তুলেছেন শাহরুখ। লন্ডনে শাহরুখ খানের বাড়িটিও এখন ভক্তদের কাছে বড় আকর্ষণের অন্যতম কেন্দ্র। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে ছবিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন অসংখ্য অনুরাগী। অনেকেই আবার সেলফি-ভিডিওতে মজে। এই দৃশ্য মুম্বইয়ের ‘মন্নত’ কথা স্মরণ করাচ্ছে তা বলাই বাহুল্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.