ছাব্বিশের নির্বাচনের ফল প্রকাশের পর ৪ মে গঠিত হয়েছে নতুন সরকার। ক্ষমতায় এসেই জ্বালানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি সরকার। ইতিমধ্যেই দিল্লিতে সরকারি কর্মাচারীদের সপ্তাহে দুদিন ওয়ার্ক ফর্ম হোম সহ প্রাইভেট গাড়ি চাপার উপরও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সহ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও নিজের কনভয় সংখ্যা কমিয়েছেন। এর মাঝেই শাহরুখ খানের গ্যারাজে নয়া সংযোজন। আরও এক বিলাসবহুল গাড়ি কিনলেন বলিউডের কিং! ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, শাহরুখ খানের বিদেশি গাড়ির তালিকায় যোগ হয়েছে ‘ক্যাডিল্যাক এসক্যালেড’। সমাজমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন আরও জোরাল হয়েছে।
প্রসঙ্গত, ‘ক্যাডিল্যাক এসক্যালেড’ বিশ্বের অন্যতম বিলাসবহুল ফুল-সাইজ ‘এসইউভি’ হিসাবেই পরিচিত। যেহেতু ‘ক্যাডিল্যাক’ ভারতে আনুষ্ঠানিকভাবে গাড়ি বিক্রি করে না তাই ব্যক্তিগতভাবে বিদেশ থেকে শাহরুখ তাঁর পছন্দের গাড়ি আমদানি করেছেন বলেই কানাঘুষো। আমদানি শুল্ক ও কর যোগ করে ভারতে এই ‘এসইউভি’র দাম আনুমানিক সাড়ে তিন থেকে চার কোটি। এই মুহূর্তে আগামি ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। তার মাঝেই শখপূরণ! যতদূর জানা যাচ্ছে, গাড়িটিতে রয়েছে একটি ৬.২ লিটারের ‘ভিএইট’ পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৪২০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। অভ্যন্তরীণ ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তিও যে নজরকাড়া তা বলার অপেক্ষাই রাখে না।
আরও পড়ুন:
View this post on Instagram
‘এসইউভি’র উল্লেখযোগ্য বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে বিশালাকৃতির ৩৮-ইঞ্চির কার্ভড ‘ওএলইডি’ ডিসপ্লে, ভেন্টিলেটেড ম্যাসাজ সিট, প্রিমিয়াম সাউন্ড সিস্টেম এবং এমনকি বিল্ট-ইন রেফ্রিজারেটরও। ভারতে এই গাড়ি প্রায় নেই বললেই চলে। তাই শাহরুখের সংগ্রহে একটি এক্সক্লুসিভ সংযোজন বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, বছরের পর বছর বিশ্বের সেরা বিলাসবহুল গাড়িগুলির মালিক হিসেবে পরিচিতি গড়েছেন। তাঁর গ্যারাজে ইতিমধ্যেই রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের একাধিক প্রিমিয়াম গাড়ি। এবার সেই তালিকায় নয়া সংযোজন, ‘ক্যাডিল্যাক এসক্যালেড’! যদিও শাহরুখ নিজে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।

শাহরুখের সংগ্রহের সবচেয়ে আলোচিত গাড়িগুলির মধ্যে অন্যতম হল ‘রোলস রয়েস কুলিনান ব্ল্যাক বেইজ’ যার ভারতীয় মূল্য, প্রায় ১০ কোটির কাছাকাছি। মুম্বইয়ে তাঁর বাসভবন ‘মন্নত’-এর সামনে প্রায়ই এই গাড়ি থেকে নামতে দেখা যায় শাহরুখকে। এছাড়াও শাহরুখের গ্যারাজে রয়েছে ‘বেন্টলি কন্টিনেন্টাল জিটি’ ও ‘বিএমডব্লিউ আইআইট’। নিরাপত্তার জন্য অভিনেতার কাছে একটি বুলেটপ্রুফ ‘মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস গার্ড’ রয়েছে বলেও জানা যায়। পাশাপাশি ‘রেঞ্জ রোভার স্পোটর্স’ এখনও শাহরুখ খান ও তাঁর পরিবারের সবচেয়ে বেশি ব্যবহৃত গাড়িগুলির মধ্যে অন্যতম তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার