Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Shabana Azmi-Sunny Deol

মুসলিম চরিত্রে সানিকে মেনে নেয়নি দর্শক, ‘বাটোয়ারা ১৯৪৭’ ব্যর্থতায় দেওলকেই দায়ী করলেন শাবানা আজমি!

বক্স অফিসে 'বাটোয়ারা ১৯৪৭'-এর ভরাডুবি। সানি দেওলের ঘাড়েই ব্যর্থতার দায় চাপালেন 'সিনিয়র' শাবানা আজমি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৩:২৯

options
link
মুসলিম চরিত্রে সানিকে মেনে নেয়নি দর্শক, ‘বাটোয়ারা ১৯৪৭’ ব্যর্থতায় দেওলকেই দায়ী করলেন শাবানা আজমি! zoom
'বাটোয়ারা ১৯৪৭' ব্যর্থতায় সানি দেওলকেই দায়ী করলেন শাবানা আজমি!
Advertisement

বলিউডে দেশাত্মবোধক সিনেমা আর সানি দেওল (Sunny Deol) যেন একে-অপরের সমার্থক। এযাবৎকাল ‘বর্ডার’, ‘গদর’ ফ্র্যাঞ্চাইজি থেকে হালফিলের ‘বাটওয়ারা ১৯৪৭’ (Batwara 1947)-এর মতো একাধিক সিনেমায় দেশপ্রেমের গাথা তুলে ধরেছেন অভিনেতা। কিন্তু ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-এর গুঁতোয় বক্স অফিসে তেমন সুবিধে করতে পারেনি সানির সাম্প্রতিক ছবি। যেখানে ‘বর্ডার’, ‘গদর’-এর মতো ফ্র্যাঞ্চাইজি রমরমিয়ে ব্যবসা করেছে, সেখানে ‘বাটোয়ারা ১৯৪৭’ দেশাত্মবোধক ছবি হলেও কোন স্ট্র্যাটেজিতে ধাক্কা খেল? সন্দিহান অনেকেই। এবার ব্যর্থতার নেপথ্যের কারণ হিসেবে শাবানা আজমি (Shabana Azmi) যা বললেন, তাতে শোরগোল!

“অনেকে মনে করছেন, সানি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছেন।…” 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জানান, “‘বাটোয়ারা ১৯৪৭’ বক্স অফিসে যে শোচনীয় ব্যর্থতার মুখে পড়েছে, তাতে আমি হতবাক! কারণ আমার পরিচিত অনেকেই আমাকে বলেছেন যে ছবিটি তাঁদের দারুণ পছন্দ হয়েছে। এমনকী সিনেমায় যে বার্তা দেওয়া হয়েছে, সেটারও প্রশংসা করেছেন তাঁরা। ওঁদের অনেকেরই ধারণা, বর্তমান পরিস্থিতিতে মানবতার কথা বলাটা অত্যন্ত জরুরি, অথচ বাস্তবে দর্শক প্রেক্ষাগৃহে পাড়াই দিতে চাইছে না। এমনকী হল থেকে বেরিয়েও বিভ্রান্তিকর প্রতিক্রিয়া দিচ্ছে।” ‘বাটওয়ারা ১৯৪৭’ নিয়ে দর্শকমহলে কেন এহেন বিরূপ প্রতিক্রিয়া? জানতে চাওয়া হলে ছবিতে সানি দেওলের চরিত্রের কথা উল্লেখ করেন শাবানা আজমি।

Advertisement
Shabana Azmi discusses Sunny Deol’s role in Batwara 1947
‘বাটোয়ারা ১৯৪৭’-এর ব্যর্থতার দায়  সানি দেওলের ঘাড়েই চাপালেন ‘সিনিয়র’ শাবানা আজমি?

বলিউডের প্রবীণ অভিনেত্রী বলেন, “আসল সমস্যাটা হল, সানি দেওলকে মুসলিম চরিত্রে মেনে নিতে পারছেন না দর্শক। অথচ ‘কুলি’ বা আরও অনেক ছবিতে অমিতাভ বচ্চন অনায়াসেই মুসলিম চরিত্রে অভিনয় করেছেন। ‘দিওয়ার’ সিনেমায় তো তাঁর পোশাকে ‘৭৮৬’ সংখ্যাটিও লেখা ছিল। দর্শক সেটা মেনেও নিয়েছিলেন। তাহলে আমাদের সিনেমার ক্ষেত্রে এমন কেন? বুঝতে পারছি না।” শাবানার সংযোজন, “আসলে সানি দেওলের চরিত্রটিকে দর্শক ভুলভাবে ব্যাখ্যা করছেন। অনেকে মনে করছেন, সানি একজন পাকিস্তানির ভূমিকায় অভিনয় করেছেন। কিন্তু সেটা তো নয়। এমনকী পাকিস্তানি অভিনেত্রী বুশরা আহমেদও সিনেমার সংলাপের ভাষা নিয়ে আপত্তি তুলেছিলেন। সমস্যা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে হিন্দুস্তান-পাকিস্তানের বিষয়বস্তু নিয়ে কাজ করা যায় না, সেটা অত্যন্ত হতাশাজনক। অথচ বাটোয়ারা ১৯৪৭’ ছবিটা রাজনৈতিকভাবে বিতর্কিত বা আপত্তিকর নয়। এতে কোনও খুঁত খুঁজে পাওয়া কঠিন। সানি খুব ভালো অভিনয়ও করেছেন। তাহলে গলদ কোথায়?” সন্দিহান শাবানা আজমি। অভিনেত্রীর এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, সানি দেওলের ঘাড়েই ব্যর্থতার দায় চাপালেন ‘সিনিয়র’ শাবানা আজমি?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.