Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Sayantika Banerjee

ভোটে হারতেই ‘অমাবস্যার চাঁদ’, বাংলার ‘বিগ বস’ দিয়েই কামব্যাক সায়ন্তিকার!

ভোটে হারতেই রাজনীতির ময়দান থেকে দূরত্ব বাড়িয়ে শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক। তখন থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় সায়ন্তিকার প্রত্যাবর্তন নিয়ে ফিসফাস!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৩:১৯

options
link
ভোটে হারতেই ‘অমাবস্যার চাঁদ’, বাংলার ‘বিগ বস’ দিয়েই কামব্যাক সায়ন্তিকার! zoom
বাংলার 'বিগ বস' দিয়েই কামব্যাক সায়ন্তিকার!

ছাব্বিশের বিধানসভা ভোটে বিধ্বংসী হারের ‘রাজনৈতিক দায়িত্ব মুখের কথা নয়’ বলে নিজের শরীরচর্চায় মন দিয়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচনে তৎকালীন শাসকদল তৃণমূলের হাত ধরে রাজনৈতিক কেরিয়ার শুরু করলেও জয়ের শিকে ছিড়েছিল বরানগরের উপনির্বাচনে। কিন্তু রাজ্যে পালাবদলের আবহে সেই কেন্দ্রে বিজেপির সজল ঘোষের কাছে পরাজিত হন সায়ন্তিকা। তার পর থেকেই রাজনীতির ময়দান থেকে দূরত্ব বাড়িয়ে শরীরচর্চায় মন দিয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক। তখন থেকেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় সায়ন্তিকার প্রত্যাবর্তন নিয়ে ফিসফাস! এবার সেলেবপাড়ার অন্দরমহল সূত্রে জব্বর খবর, দেব-জিতের নায়িকা নাকি শেষমেশ বিনোদুনিয়ায় কামব্যাক করতে চলেছেন।

কানাঘুষো, লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য কোনও সিনেমা বা সিরিজ, কিংবা নিদেনপক্ষে কোনও সিরিয়ালও নয়, বরং এক নন-ফিকশন রিয়ালিটি শো’কেই বেছে নিয়েছেন অভিনেত্রী!

ভোটে হারার পর থেকেই নিত্যদিন জিমে ঘাম ঝরানোর ছবি-ভিডিও ভাগ করে নিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন পরবর্তী অধ্যায়ে সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয় হয়ে উঠেছেন তিনি। শরীরচর্চা, রোজনামচার পাশাপাশি বিভিন্ন সময়ে নাচের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। গত কয়েক মাসে ওজন ঝরিয়ে একেবারে ‘ফিট অ্যান্ড ফাইন’ও হয়ে উঠেছেন। এবার কানাঘুষো, লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় প্রত্যাবর্তনের জন্য কোনও সিনেমা বা সিরিজ, কিংবা নিদেনপক্ষে কোনও সিরিয়ালও নয়, বরং এক নন-ফিকশন রিয়ালিটি শো’কেই বেছে নিয়েছেন অভিনেত্রী! টলিউডে ফিসফাস, বাংলার ‘বিগ বস’-এর ঘরে ডাক পেয়েছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক। কামব্যাকের জন্য এই প্ল্যাটফর্ম যে মন্দ হবে না, তা বলাই বাহুল্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

খুব শিগগিরি বাংলার জনপ্রিয় চ্যানেলে শুরু হচ্ছে ‘বিগ বস’। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় সেই রিয়ালিটি শোয়ের ঘরে অতিথি হিসেবে কোন কোন তারকাদের পাওয়া যাবে? ঘোষণার পর থেকেই দর্শকমহলের কৌতূহল তুঙ্গে। হিন্দি সংস্করণের ট্রেন্ড অনুযায়ী, সাধারণত বিতর্কিত সেলেবরাই ‘বিগ বস’-এর ঘরে ঠাঁই পান। দিন কয়েক আগেই শোনা গিয়েছে যে, সংশ্লিষ্ট শোয়ে বিশেষ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের কাছে। যদিও তারকাদম্পতি সেই জল্পনা নস্যাৎ করে দিয়েছেন, তবে এই জল্পনা সত্যি হলে যে শোয়ের টিআরপি হুড়মুড়িয়ে বাড়বে, তা বলাই বাহুল্য। এমন আবহেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ‘বিগ বস’-এ যোগ দেওয়ার গুঞ্জন চাউড়। জল্পনার সূত্রপাত অবশ্য নায়িকার পোস্ট ঘিরেই। শুক্রসন্ধ্যায় নিজের টিমের সঙ্গে মেকআপ রুম থেকে ছবি পোস্ট করে সায়ন্তিকা লিখেছেন, খুব মিস করেছি এগুলো। আরেক পোস্টে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-কে ট্যাগ করা। এরমাঝেই অভিনেত্রীর বাংলার ‘বিগ বস’-এর ঘরে যোগ দেওয়ার খবর চাউড় হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.