Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Sourav Ganguly Biopic

সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাংলার জনপ্রিয় অভিনেতা! জোর জল্পনা সিনেপাড়ায়

'মহারাজ'-এর বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সে কথা বলার অবকাশই রাখে না। এই ছবি ঘিরে লেটেস্ট আপডেট, ‘দাদা’র টিমে যোগ দিয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেতা। সৌরভের বাবার ভূমিকায় দেখা যাবে তাঁকে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ১৯:০০

options
link
সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাংলার জনপ্রিয় অভিনেতা! জোর জল্পনা সিনেপাড়ায় zoom
সৌরভের বাবার ভূমিকায় কে?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক (Sourav Ganguly Biopic)। পয়লা এপ্রিল বুধবার ইডেন থেকে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বায়োপিকের শুটিং শুরুর খবর দিয়েছেন রাজকুমার রাও। সেই সঙ্গে প্রকাশ্যে এনেছেন সিনেমার নামও। লাভরঞ্জন প্রযোজিত তথা বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এই বায়োপিকের নামকরণ করা হয়েছে ‘দাদা’। আপামর ক্রীড়াপ্রেমীদের কাছে ‘দাদা’র সমার্থক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা বললেও অত্যুক্তি হয় না। সেই প্রেক্ষিতেই সম্ভবত বায়োপিকের এহেন নামকরণ।

‘মহারাজ’-এর বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ যে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে সে কথা বলার অবকাশই রাখে না। এই ছবি ঘিরে লেটেস্ট আপডেট, ‘দাদা’র টিমে যোগ দিয়েছেন বলিউডের বব বিশ্বাস তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মুম্বইয়ে শুরু হওয়া ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’র শুটিংয়ে যোগ দিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন বলেই গুঞ্জন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
সৌরভের বাবার ভূমিকায় শাশ্বত?

বর্তমানে মুম্বই শিডিউলে রয়েছেন অপরাজিতা আঢ্য, যিনি সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও যত দূর জানা যাচ্ছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা রাহুল দেব বোস। সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে রাহুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একেবারে স্পিকটি নট।

সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাজকুমার রাও

সূত্রের খবর, ইউনিটের তরফে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে এই তিন অভিনেতাই বর্তমানে মুম্বইয়ে শুটিং করছেন। রবিবার নাকি সেটেও উপস্থিত ছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের শেষ দিক থেকে কলকাতাতেও ছবির শুটিং শুরু হবে বলেই খবর। পঁচিশ সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। ক্রিকেটের পীঠস্থান ইডেন গার্ডেন্স, ময়দান থেকে শুরু করে বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও ঢুঁ মারেন তিনি।

আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক

মহারাজের ক্রিকেটের শুরুয়াত যেখান থেকে, সেই দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন টিম নিয়ে। সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে চাক্ষুষ করতে পারবেন দর্শক? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। এখন অপেক্ষা শুধু সিলভার স্ক্রিনে ক্রিকেট তারকা সৌরভের বায়োপিক উপভোগ করার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.