Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Sara Ali Khan

‘ভালোবাসা শুধু ওর থেকেই পেয়েছি!’ সুশান্তের নাম শুনে অঝোরে কাঁদলেন সারা

২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৪, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৪, ১৬:৪৮

options
link
‘ভালোবাসা শুধু ওর থেকেই পেয়েছি!’ সুশান্তের নাম শুনে অঝোরে কাঁদলেন সারা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় বলিউডে সুশান্ত-সারার নাম একসঙ্গে উচ্চারিত হত। কেদারনাথ ছবিতে জুটি বাঁধার পর থেকে বলিউড গুঞ্জনে ছিল, সুশান্তের সঙ্গেই নাকি প্রেম করছেন সইফ আলি খানের কন্যা। তবে সুশান্তের জীবনে রিয়া চক্রবর্তী আসার পর পরই সারা সরে যান। তবে সুশান্তের প্রতি যে সারার মনে এখনও নরম জায়গা রয়েছে, তা স্বীকার করতে কখনই ভুলে যান না। আর তাই তো, সুশান্তের কথা শুনলে আজও সারার চোখে জল এসে পড়ে।

হ্যাঁ, ঠিক এমনটিই ঘটল সম্প্রতি। এক সাক্ষাৎকারে সুশান্ত সিং রাজপুতের সম্পর্কে বলতে গিয়ে অঝোরে কেঁদে ফেললেন সারা। সারা জানালেন, ”সিনেমার কেরিয়ারের শুরুটাই সুশান্তের সঙ্গে। এর থেকে ভালো শুরু আর হতে পারত না। আজ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, তার নেপথ্যে রয়েছেন সুশান্ত। কারণ, আমি কেদারনাথের জন্য যতটুকু ভালোবাসা পেয়েছি তা শুধুই সুশান্তের জন্য। এই ভালোবাসা শুধুই ওর জন্যই পাওয়া।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বেড়াতে গিয়ে হার্ট অ্যাটাক! মাত্র ৩৬ বছরে মৃত্যু সোশাল মিডিয়া তারকার]

উল্লেখ্য, ২০২০-র ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। অভিনেতার মৃত্যু নিয়ে বহু দিন জলঘোলা হয়েছিল। যদিও পরিবারের দাবি, তাদের কাছে সুশান্তের মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়।

সুশান্তের মৃত্যবার্ষিকীতে কেদারনাথ ছবির স্টিল শেয়ার করে সুশান্তের স্মৃতিতে ডুবও মেরেছিলেন সারা। সারা কথাতেও, ফুটে উঠল সুশান্তকে এখনও তিনি ভুলতে পারেননি।

[আরও পড়ুন: ‘রহমান স্যরের সঙ্গে কাজের স্বপ্ন দেখি’, বিশ্ব সঙ্গীত দিবসে মনের কথা জানালেন মধুবন্তী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.