Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Saptaswa Basu

নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে?

নীল জলকে সাক্ষী রেখে প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন পরিচালক সপ্তাশ্ব বসু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১৫:৫৮

options
link
নতুন সিনেমার সঙ্গে জীবনেরও শুভারম্ভ, মালদ্বীপে বাগদান সারলেন সপ্তাশ্ব বসু,পাত্রী কে? zoom
সপ্তাশ্ব বসু, অপালা: ফেসবুক
Advertisement

ইন্দোনেশিয়ার বালিতে ফিল্মি কায়দায় বাগদান সেরেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাস। সোশাল মিডিয়ায় রোম্যান্টিক মুহূর্তের ছবি পোস্ট করে মনের মানুষকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবার মালদ্বীপে আংটি বদল করলেন বাংলা সিনেমার পরিচালক সপ্তাশ্ব বসু। নতুন সিনেমা ‘দশানন’ ঘোষণার পরই জীবনেরও শুভারম্ভ। দিগন্ত বিস্তৃত সমুদ্রের ধারে প্রেমিকার হাতে আংটি পরিয়ে দিলেন সপ্তাশ্ব। মনের মানুষটি কে? 

অভিনেত্রী অপালা চৌধুরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন পরিচালক। বিদেশের মাটিতে প্রেমিকাকে চমকে দিয়ে ফিল্মি কায়দায় বাগদান সারলেন সপ্তাশ্ব। প্রেমিকের এমন সারপ্রাইজে খুশিতে গদগদ অপালা। সমুদ্রের ধারে দাঁড়িয়ে প্রকৃতি উপভোগ করছিলেন। ঠিক সেই সময়ই চমকপ্রদ উপহার নিয়ে হাজির সপ্তাশ্ব। আংটি পরিয়ে অপালার হাতে মিষ্টি চুমু এঁকে দিলেন। প্রেমিকার আবদারে তাঁকে কোলে তুলে নেন। পুলে নেমে শ্যাম্পেনের সঙ্গে বিশেষ মুহূর্ত সেলিব্রেট করেছেন দুজনে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

সোশাল মিডিয়ায় ভাইরাল সপ্তাশ্ব-অপালার বাগদানের মুহূর্ত। ভালোবাসা, শুভেচ্ছায় ভাসছেন প্রেমিকযুগল। শুটিং ফ্লোরেই পরস্পরের কাছাকাছি তাঁরা। বন্ধুত্বের সম্পর্ক প্রেমের পর্যায়ে পৌঁছাতে খুব বেশি সময় লাগেনি। সম্পর্ক নিয়ে কখনও কোনও লুকোচুরি করেননি সপ্তাশ্ব বা অপালা কেউই। ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠান থেকে ঘুরতে যাওয়ার নানা মুহূর্ত নিজেরাই সমাজমাধ্যমে শেয়ার করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saptaswa Basu (@neosurya100)

দুজনেই ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বাগদানের পর এখন অনুরাগীদের কৌতুহলী মন জানতে ইচ্ছুক, টলিপাড়ায় কবে বাজবে বিয়ের সানাই। সিনেপাড়ার কানাঘুষো, চলতি বছরের শেষেই কিংবা আগামী বছর অর্থাৎ ২০২৭-এর শুরুতেই সাত পাকের বন্ধনে বাঁধা পড়তে পারেন। আংটি বদলের মুহূর্ত প্রকাশ্যে আনলেও বিয়ের বিষয়ে আপাতত কিছু জানাননি। মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সপ্তাশ্ব-অপালার রোম্যান্সে মজে নেটপাড়া। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.