সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জনপ্রিয় শিল্পী পণ্ডিত সঞ্জয় রাম মারাঠে (Sanjay Ram Marathe Death)। মুম্বইয়ের থানের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই শিল্পী। বয়স হয়েছিল ৬৮। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়। রবিবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন পণ্ডিত সঞ্জয় রাম।
সঞ্জয় জনপ্রিয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত রাম মারাঠের জ্যেষ্ঠপুত্র ছিলেন। ছোটবেলা থেকেই শিল্পীকলার প্রতি তাঁর গভীর ভালোবাসা। শুধু তাই নয়, থিয়েটারের সঙ্গে নিয়মিত যুক্ত ছিলেন তিনি।
কয়েকদিন আগেই বাবার জন্মশতবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। মঞ্চে নিজেই একের পর এক সুর ধরেছিলেন। সেই সুরেলা সফরই স্তব্ধ হল। উস্তাদ জাকির হুসেনের মৃত্যুর খবর পর, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আরেক গুণিজনের মৃত্যুতে শোকাহত গোটা দেশ।
সর্বশেষ খবর
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?
-
চাল-গমের পাশাপাশি মিলবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও, রেশন দোকানগুলি নিয়ে বিরাট সিদ্ধান্ত
-
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!
-
রাত্রিবাস করেছিলেন মহানায়ক, ‘উত্তম’ স্মৃতি আগলে আজও নতু গ্রামের জমিদার বাড়ি