Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Sandy Saha

‘আমাকে জোকার বলা! জ্যান্ত…’, অনন্যাকে বিঁধে ফের গোমাংস বিতর্ক উসকে দিলেন স্যান্ডি

Ananya Guha: সায়কের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন স্যান্ডি। পালটা স্যান্ডিকে জোকার বলে কটাক্ষ করেছিলেন অনন্যা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ২০:৫৮

options
link
‘আমাকে জোকার বলা! জ্যান্ত…’, অনন্যাকে বিঁধে ফের গোমাংস বিতর্ক উসকে দিলেন স্যান্ডি zoom
ফাইল ছবি।

গোমাংস কাণ্ডকে কেন্দ্র করে দিনকয়েক আগেই উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। সেই সময় অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটার স্যান্ডি সাহা। সায়কের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তিনি। পালটা সায়কের বান্ধবী তথা অভিনেত্রী অনন্যা গুহ স্যান্ডিকে ‘জোকার’ বলে কটাক্ষ করেছিলেন। এদিন ভিডিওতে তারই পালটা দিলেন স্যান্ডি। জোকার সেজেই ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে আক্রমণ করলেন অনন্যাকে। তাঁর সঙ্গীদের গলায় শোনা গেল গোমাংস প্রসঙ্গও।

Sandy Saha slams Ananya Guha
অনন্যা গুহ। ছবি-ফেসবুক।

কিছুদিন আগেই গোমাংস কাণ্ড নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েছিলেন সায়ক। বেয়ারার ধর্ম পরিচয় উল্লেখ করে হুঁশিয়ারি দাগায় সমালোচিত হতে হয় তাঁকে। সায়কের অভিযোগের ভিত্তিতে ওই বেয়ারা গ্রেপ্তার হতেই বিতর্কের আগুনে ঘি পড়ে। কার্যত গোটা কলকাতা সায়কের বিরুদ্ধে ফুঁসে ওঠে। তাঁর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক নাট্যব্যক্তিত্ব তথা পরিচালক। পরবর্তীতে বেয়ারার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেন সায়ক। জামিনে মুক্ত হন ওই বেয়ারা। ক্ষমাও চেয়েছিলেন সায়ক। তবে তাতেও বিশেষ লাভ হয়নি। সেই থেকেই সোশাল মিডিয়া থেকে বহুদূরে সায়ক। সেই ঘটনার পরই সায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সায়ক। দাবি করেছিলেন, একদিন শুটিং শেষে নাকি সায়ক তাঁকে যৌন হেনস্তা করেছিলেন।

Advertisement

এবিষয়ে দীর্ঘদিন আগেই মুখ খুলেছিলেন অনন্যা। বলেছিলেন, “স্যান্ডি একটা জোকার। ওকে নিয়ে আর কী বলব।” সোমবার জোকার সেজেই একটি ভিডিও পোস্ট করলেন স্যান্ডি। সেখানেই তাঁকে বারবার বলতে শোনা যায়, “আমাকে জোকার বলা, জ্যান্ত…”। অনন্যার মিমিক্রিও করেন স্যান্ডি। তাঁর সঙ্গীসাথীদের বলতে শোনা যায়, “এই তো যাচ্ছি বিফ খাব!” প্রসঙ্গত, গোমাংস কাণ্ডের দিন অলিপাবে সায়কের সঙ্গেই ছিলেন অনন্যা ও তাঁর হবু স্বামী সুকান্ত। যদি বিতর্কের ঝড় উঠতেই অনন্যা স্পষ্ট করে দিয়েছিলেন যে ধর্মীয় উসকানির ঘটনায় তাঁর কোনও যোগ নেই।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.