Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Sandeep Reddy Vanga

‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার!

এই প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমা তৈরি করল যশরাজ। সেই প্রেক্ষিতেই দীপিকা-ক্যাটরিনার অ্যাকশন অবতারের সঙ্গে আলিয়ার মারপিটের মারপ্যাঁচের তুলনা শুরু হয়েছে। এমন আবহে রণবীর কাপুরপত্নীর হয়ে গলা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 'আলফা' আলিয়ায় নজর 'অ্যানিম্যাল' পরিচালকের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৫:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৫:১৫

options
link
‘হিংস্র আলিয়াকেই পছন্দ’, দীপিকা চক্ষুশূল হলেও রণবীরপত্নীকে তৈলমর্দন ‘অ্যানিম্যাল’ সন্দীপ রেড্ডি ভাঙ্গার! zoom
দীপিকা চক্ষুশূল হলেও 'আলফা' আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ 'অ্যানিম্যাল' পরিচালক।

৮ ঘণ্টার শিফট চেয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার (Sandeep Reddy Vanga) বিরাগভাজন হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যার মাশুলও গুনতে হয়েছে মস্তানিকে। হাতছাড়া হয়েছে একাধিক মেগাবাজেট দক্ষিণী সিনেমা! এমনকী দীপিকাকে ‘অপেশাদার, ছদ্ম নারীবাদী’ বলেও কটাক্ষ করেছিলেন ‘অ্যানিম্যাল’ পরিচালক। ‘ভাঙ্গা বনাম দীপিকার স্পিরিট’ বিতর্ক যে গোটা পঁচিশ সালজুড়ে সিনেদুনিয়ার চর্চার শিরোনামে বিরাজ করেছে, তা বললেও অত্যুক্তি হয় না। তবে ভাঙ্গার ‘চক্ষুশূলে’র তালিকায় দীপিকা নাম লেখালেও এবার ভাঙ্গার মুখে আলিয়া ভাটের (Alia Bhatt) জয় জয়কার।

যশরাজের বাকি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির নারীচরিত্রদের সঙ্গেও ভাটকন্যার তুলনা টানা হচ্ছে। কারণ এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। তবে এই প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমা তৈরি করল যশরাজ। সেই প্রেক্ষিতেই দীপিকা-ক্যাটরিনার অ্যাকশন অবতারের সঙ্গে আলিয়ার মারপিটের মারপ্যাঁচের তুলনা শুরু হয়েছে। 

Sandeep Reddy Vanga praises Alia Bhatt's Alpha teaser and says he is excited to watch her on screen
এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে

বুধবারই প্রকাশ্যে এসেছে বহুপ্রতীক্ষিত ‘আলফা’ সিনেমার টিজার। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে আলিয়া ভাট যে এবার গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। সেসময়েই জানা যায় যে, এই ছবিতে ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন নায়িকা। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর আবারও ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়, সেকারণেই ‘আলফা’র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে তাঁকে। অতঃপর অ্যাকশন অবতারে ‘কাপুরদের বউমা’ পর্দায় কেমন কাঁপন ধরান? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে আসতেই শোরগোল! যশরাজের বাকি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির নারীচরিত্রদের সঙ্গেও ভাটকন্যার তুলনা টানা হচ্ছে। কারণ এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। এবার ময়দানে একাই একশো ‘আলফা’ আলিয়া। কারণ, এই প্রথম নারীকেন্দ্রিক গোয়েন্দা সিনেমা তৈরি করল যশরাজ। সেই প্রেক্ষিতেই দীপিকা-ক্যাটরিনার অ্যাকশন অবতারের সঙ্গে আলিয়ার মারপিটের মারপ্যাঁচের তুলনা শুরু হয়েছে। এমন আবহে রণবীর কাপুরপত্নীর হয়ে গলা ফাটালেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভাঙ্গার এহেন মন্তব্যের পরই সিনেদুনিয়ায় ফিসফাস, তাহলে কি রণবীরের পর এবার স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চাইছেন পরিচালক? আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই পর্দায় কেতাদুরস্থ অ্যাকশন, হিংস্রতা, রক্তাক্ত সব ফ্রেম! তাই কি আলিয়ার ‘আলফা’ অবতারে মুগ্ধ তিনি?

Sandeep Reddy Vanga is all praise for Alia Bhatt's new film Alpha.
টিজারে ‘আলফা ওম্যান’ আলিয়া ভাট যেন ক্ষুধার্ত হায়না

‘অ্যানিম্যাল’ পরিচালক বলছেন, “এই হিংস্র অবতারটা দারুণ লাগল। ‘আলফা’ আলিয়াকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। আর ববি স্যরের কণ্ঠস্বর, আহা বেশ লাগল।” ভাঙ্গার এহেন মন্তব্যের পরই সিনেদুনিয়ায় ফিসফাস, তাহলে কি রণবীরের পর এবার স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চাইছেন পরিচালক? আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই পর্দায় কেতাদুরস্থ অ্যাকশন, হিংস্রতা, রক্তাক্ত সব ফ্রেম! তাই কি আলিয়ার ‘আলফা’ অবতারে মুগ্ধ তিনি? কারণ পয়লা ঝলকে প্রতিটা অ্যাকশন দৃশ্যে অভিনেত্রী যেন ক্ষুধার্ত হায়না! অতঃপর ভবিষ্যতে ভাঙ্গার কোনও সিনেমায় আলিয়া ভাটকে পাওয়া যাবে কিনা, এমন কৌতূহল অস্বাভাবিক নয়!

দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাট, বলিউডের দুই সুপারস্টার। দীপিকার তুলনায় আলিয়ার ফিল্মি কেরিয়ারের বয়স কম হলেও বিগত কয়েক বছরে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জমি ‘পোক্ত’ করে নিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাবড় বলিউড পরিচালক-প্রযোজকদের মেগাবাজেট সিনেমা থেকে ‘পদ্মাবতী’কে সরিয়ে হিট ছবি উপহার দিয়েছেন ‘গাঙ্গুবাই’। যার জেরে দুই সুপারস্টার নায়িকার অনুরাগী শিবিরের মধ্যেও তুমুল দ্বন্দ্ব! কেউ কাউকে ‘সূচাগ্র মেদিনি’ ছাড়তে নারাজ। এবার যশরাজের নতুন গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির ঝলকে চমক দিয়ে চর্চার শিরোনামে আলিয়া ভাট।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.