Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Sameer Wankhede

আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন! আদালতে কী জানালেন সমীর ওয়াংখেড়ে?

বছর পাঁচেক আগে আরিয়ানের মাদক মামলার দায়িত্বে থাকা তৎকালীন এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা হয়। অভিযোগ, সেসময়ে বাদশাপুত্রের মামলা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন শাহরুখ খানের থেকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ২১:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৩, ২০২৬, ২১:১৫

options
link
আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন! আদালতে কী জানালেন সমীর ওয়াংখেড়ে? zoom
আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন সমীর ওয়াংখেড়ে? ছবি: সোশাল মিডিয়া
Advertisement

একুশ সালের নভেম্বর মাসে প্রমোদতরীর মাদককাণ্ডে নাম জড়ানোয় এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত অধ্যায়’ কাটিয়ে ‘ব্যাডস অফ বলিউড’-এর সুবাদে পরিচালক হিসেবে নাম লেখালেও সংশ্লিষ্ট মামলা কিন্তু মুম্বই উচ্চ আদালতে এখনও বহাল। বছর পাঁচেক আগে আরিয়ানের মাদক মামলার দায়িত্বে থাকা তৎকালীন এনসিবি অফিসার সমীর ওয়াংখে‌ড়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা করেছিল সিবিআই। অভিযোগ, সেসময়ে বাদশাপুত্রের মামলা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নাকি ২৫ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন শাহরুখ খানের থেকে। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই স্বপক্ষে যুক্তি খাড়া করলেন সমীর।

সমীরের আইনজীবী আদালতের কাছে জানায়, ইতিমধ্যেই এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথাযথ প্রমাণ নেই। পাশাপাশি আদালতে সমীর এও জানিয়েছেন যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতেসেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল।

Sameer Wankhede reacts as Delhi HC dismisses defamation plea against Aryan Khan's The Ba***ds of Bollywood
আরিয়ানের মাদককাণ্ড ধামাচাপা দিতে শাহরুখের থেকে কোটি টাকা ঘুষ নেন সমীর ওয়াংখেড়ে? ছবি: সোশাল মিডিয়া

সোমবার, ২৩ মার্চ মুম্বই হাই কোর্টে সমীর ওয়াংখেড়ে জানান, তিনি কস্মিনকালেও শাহরুখ খানের কাছ থেকে কোনও টাকা নেননি। হাত পেতে ঘুষ নেওয়া তো দূরঅস্ত। সমীরের আইনজীবী আদালতের কাছে জানায়, ইতিমধ্যেই এনসিবির দায়ের করা মামলা খারিজ করার আবেদন জানানো হয়েছে। কারণ প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আধিকারিকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে যথাযথ প্রমাণ নেই। পাশাপাশি আদালতে সমীর এও জানিয়েছেন যে, এনসিবির কাছে আসা এক তথ্যের ভিত্তিতেসেই রাতে ‘কর্ডেলিয়া’ ক্রুজে তল্লাশি চালানো হয়েছিল। এবং সেসময়ে আইন মেনেই আরিয়ান-সহ কয়েক জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

২০২৩ সালে দায়ের করা এই আর্থিক তছরুপের মামলায় সমীর ওয়াংখেড়ে ছাড়াও এক সরকারি আধিকারিক এবং দু’জন বেসরকারি ব্যক্তির নাম রয়েছে। তার ভিত্তিতেই তারা দাবি করেছিলেন যে, সমীর সেসময়ে শাহরুখ খানের কাছে ২৫ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। যে অঙ্ক পরে কমিয়ে ১৮ কোটি টাকা করা হয়। এবার সংশ্লিষ্ট মামলার শুনানিতেই উচ্চ আদালতে নিজের অবস্থান স্পষ্ট করলেন সমীর ওয়াংখেড়ে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.