Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
Samay Raina Alia Bhatt

‘তোমার শোয়ে এসে ভুল করেছি…’, বিতর্কে বিদ্ধ সময় রায়নার উপর রেগে কাঁই আলিয়া ভাট!

কান বিতর্ক, মন্দা কেরিয়ার নিয়ে আলিয়া ভাটকে লাগাতার খোঁচা! 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ সময় রায়নাকে মোক্ষম পাঠ কাপুরবধূর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৬:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৬:৪৭

options
link
‘তোমার শোয়ে এসে ভুল করেছি…’, বিতর্কে বিদ্ধ সময় রায়নার উপর রেগে কাঁই আলিয়া ভাট! zoom
আলিয়া ভাটকে লাগাতার খোঁচা সময় রায়নার!

গোটা পঁচিশ সাল জুড়ে বিতর্কের শিরোনামে রাজত্ব করেছেন সময় রায়না। কখনও বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে ‘মশকরা’ করে তো কখনও বা আবার তাঁর ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার যৌনগন্ধী রসিকতার জেরে। সেসব বিতর্ক অতীত করে সদ্য সংশ্লিষ্ট শোয়ের দ্বিতীয় মরশুম শুরু করেছেন। যেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট। আর সেই শোয়েই ‘আলফা’ অভিনেত্রীর উদ্দেশে ক্রমাগত বিদ্রুপবাণ ছুড়তে থাকেন সময় রায়না। একসময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আলিয়া তিতিবিরক্ত হয়ে কৌতুকশিল্পীকে জবাব ছোড়েন।

চলতিবারে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় নাকি পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিদের কাছে অপমানিত হতে হয় আলিয়াকে! কেউই নাকি বলিউড অভিনেত্রীকে পাত্তা দেননি। এবার সেপ্রসঙ্গ উত্থাপন করেই আলিয়াকে খোঁটা দেন সময় রায়না। তবে ‘রোস্টে’র বহর এখানেই নয়।

ঠিক কী ঘটেছে?’আলফা’ সিনেমার প্রচারে সম্প্রতি ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ে উপস্থিত ছিলেন আলিয়া ভাট। সিনেমা-সিরিজের প্রচারে রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে তারকাদের উপস্থিতির ট্রেন্ড নতুন নয়। কপিল শর্মা শোয়ের সুবাদে এহেন প্রচার কৌশলী বর্তমানে বেজায় হিট। সেই ট্রেন্ডে গা ভাসিয়েই সময় রায়নার কৌতুক শোয়ে হাজির ছিলেন যশরাজের দুই ‘আলফা’কন্যা আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। সেখানেই রসিকতাচ্ছলে কান বিতর্ক থেকে আলিয়ার ‘মন্দা কেরিয়ার’-এর প্রসঙ্গ উত্থাপন করে লাগাতার খোঁচা দিতে থাকেন সময়! নেটভুবনে শোয়ের টুকরো কিছু ভাইরাল হওয়া মুহূর্তে আলিয়াকে ক্রমাগত ব্যাঙ্গাত্মক আক্রমণ করতে দেখা যা কৌতুকশিল্পীকে। আর সেসব নিয়েই বর্তমানে সরগরম সোশাল পাড়া। খেপে উঠেছেন আলিয়া ভক্তরাও। সময় রায়না বলেন, “ল্যাটেন্ট-এর ইতিহাসে এযাবৎকাল আসা সবথেকে স্পেশাল অতিথি আলিয়াই! তবে এটা আমাদের শোয়ের জন্য গর্বের মুহূর্ত হলেও ওঁর কেরিয়ারের সবথেকে খারাপ পর্ব।” আরেক ভিডিওতে আলিয়ার কান-বিতর্ক নিয়ে তাঁকে বলতে শোনা যায়, “আপনি এখানে কেন এসেছেন? মানে কেন ‘ল্যাটেন্ট’-এ এলেন? কান আর ল্যাটেন্ট-এর মধ্যে কত বড় পার্থক্য! কিন্তু এখানে অন্তত ক্যামেরাগুলো আপনার দিকে তাক করা!” উল্লেখ্য, চলতিবারে ফ্রেঞ্চ রিভেরাঁর লাল গালিচায় নাকি পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিদের কাছে অপমানিত হতে হয় আলিয়াকে! কেউই নাকি বলিউড অভিনেত্রীকে পাত্তা দেননি। এবার সেপ্রসঙ্গ উত্থাপন করেই আলিয়াকে খোঁটা দেন সময় রায়না। তবে ‘রোস্টে’র বহর এখানেই নয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
কান বিতর্ক, মন্দা কেরিয়ার নিয়ে আলিয়া ভাটকে লাগাতার খোঁচা সময় রায়নার!

সময় রায়নার এহেন রসিকতাতেই মেজাজ হারিয়েছেন আলিয়া অনুরাগীরা। তাঁদের দাবি, আগে নিজে ঠিক করে কৌতুক পরিবেশন করা শেখো! অন্যকে হেয় করা কমেডি নয়। কারও বা প্রশ্ন, ‘আলিয়া ভাটের মতো নায়িকাকে শোয়ে ডেকে এভাবে অপদস্থ করছেন?’

আলিয়ার ‘সাধারণজ্ঞানের ভান্ডার’ নিয়েও রসিকতা করেন সময় রায়না! এও বলেন যে, “আপনার পাশে বসতে নার্ভাস লাগছে, কারণ আমি আপনার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত!” একপর্যায়ে এসে আলিয়া সময়কে বলেন, ‘তোমার শোয়ে আসাই আমার ভুল হয়েছে!’ এরপরও কিন্তু থামেননি রায়না। কৌতুকশিল্পী পালটা বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার সিনেমা জিগরা দেখে ভুল করেছিলাম আমি।’ সময় রায়নার এহেন রসিকতাতেই মেজাজ হারিয়েছেন আলিয়া অনুরাগীরা। তাঁদের দাবি, আগে নিজে ঠিক করে কৌতুক পরিবেশন করা শেখো! অন্যকে হেয় করা কমেডি নয়। কারও বা প্রশ্ন, ‘আলিয়া ভাটের মতো নায়িকাকে শোয়ে ডেকে এভাবে অপদস্থ করছেন?’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.